Article By – সুনন্দা সেন

ভারতের বৃহত্তম IPO বা প্রাথমিক পাবলিক অফার আনছে হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। এই অফারটি ২০০৩ সালের মারুতি সুজুকি ইন্ডিয়ার IPO-এর পর দেশের কোনও গাড়ি প্রস্তুতকারকের প্রথম IPO হিসাবে চিহ্নিত হবে। তবে শোনা যাচ্ছে যে বিনিয়োগকারীদের মধ্যে অপেক্ষায় হ্রাস পড়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার IPO-এর গ্রে মার্কেট প্রমিয়াম বা GMP পতনও লক্ষ্য করা গেছে। তবে এটা কোনো নতুন কথা না ভারতের বড় বড় কোম্পানির IPO বিনিয়োগকারীদের অর্থপূর্ণ রিটার্ন প্রদানের জন্য সংগ্রাম করেছে।
হুন্ডাই মোটর ইন্ডিয়া ১৫ অক্টোবর, ২০২৪ তারিখ তথা চলতি সপ্তাহের মঙ্গলবার তার উচ্চ প্রত্যাশিত প্রাথমিক পাবলিক অফার লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে কোম্পানিটি IPO-এর মাধ্যমে ২৭,৪৭০.১৬ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। এই IPO ভারতের জীবন বীমা কর্পোরেশনের বা LIC- এর করা রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যে কারণে ব্যবসায়ি সংগঠন থেকে বাজার বিশেষজ্ঞ মহল এটিকে আজ অব্দি ভারতের বৃহত্তম পাবলিক অফার হিসাবে চিহ্নিত করেছে।
IPO লঞ্চ হওয়ার আগে চলুন হুন্ডাই মোটর ইন্ডিয়ার IPO-এর বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া যাক। –
- ১৫ অক্টোবর, ২০২৪ থেকে ১৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত IPO সাবস্ক্রিপশনের সুযোগ থাকবে।
- দক্ষিণ কোরিয়ার কোম্পানির ১৪,২১,৯৪,৭০০ শেয়ারের জন্য বিড করতে পারবেন বিনিয়োগকারীরা।
- হুন্ডাই মোটর ইন্ডিয়ার শেয়ারের প্রাইস ব্যান্ড ১৮৬৫ টাকা থেকে ১.৯৬০ টাকার মধ্যে সেট করা হয়েছে।
- IPO- এর মধ্যে অফার ফর সেল বা OFS রয়েছে।
- হুন্ডাই মোটরের শেয়ার প্রতি মাত্র ৬৫ টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম বা GMP পরিচালনা করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




