Article By – সুনন্দা সেন

চলতি সপ্তাহে এক বা দুটি কোম্পানির নয় একসাথে ৮টি কোম্পানির IPO লঞ্চ হতে চলেছে। যার মধ্যে মেনবোর্ড সেগমেন্টের দুটি কোম্পানি এবং ক্ষুদ্র – মাঝারি শিল্প বিভাগের ছয়টি কোম্পানির IPO রয়েছে। যে ছয়টি মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের কোম্পানির IPO বাজারে আসতে চলেছে সেগুলি হল ইন্ডিয়ান ফসফেট, জে বি ল্যামিনেশন, অর্চিত নুউদ ইন্ডাস্ট্রিজ, ভিডিল সিস্টেমস, এরন কম্পোজিট এবং প্যারামেট্রিক্স টেকনোলজি।
সংবাদ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ফসফেটের IPO সাবস্ক্রিপশন আজ অর্থাৎ সোমবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়ে গেছে। ভিডিল সিস্টেমস, জে বি ল্যামিনেশন এবং প্যারামেট্রিক্স টেকনোলজির IPO সাবস্ক্রিপশন শুরু হবে আগামীকাল বা ২৭ আগস্ট থেকে। আর বাকি এরন কম্পোজিট এবং অর্চিত নুউদ ইন্ডাস্ট্রিজের সাবস্ক্রিপশন শুরু হবে ২৮ এবং ৩০ আগস্ট থেকে । মেনবোর্ড সেগমেন্টের দুটি কোম্পানির IPO সাবস্ক্রিপশন শুরু হবে:-
- প্রিমিয়াম এনার্জিস IPO: সোলার সেল উৎপাদনকারী এই সংস্থার IPO সাবস্ক্রিপশন শুরু হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে, কোম্পানি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে বাজার থেকে ২৮৩০ কোটি টাকা সংগ্রহের প্রচেষ্টায় রয়েছে। এই IPO তে ১,২৯১ কোটি টাকার নতুন ইস্যু এবং ৩.৪২ কোটি শেয়ার রয়েছে OFS- এর জন্য। কোম্পানিটি IPO- এর প্রাইস ব্যান্ড নির্ধারিত করেছে ৪২৭ থেকে ৪৫০ টাকা।
- ইকোস মোবিলিটি অ্যান্ড হসপিটালিটি IPO: কোম্পানির IPO সাবস্ক্রিপশন শুরু হবে ২৮ আগস্ট থেকে এবং তা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। অবশ্য অ্যাঙ্কর বিনিয়োগকারীরা IPO- এর মাধ্যমে বিনিয়োগের সুযোগ পাবেন ২৭ আগস্ট, ২০২৪- এ। কোম্পানিটির সম্পূর্ণ IPO রয়েছে অফার ফর সেল বা OFS- এ। IPO- এর প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে ৩১৮ থেকে ৩৩৪ টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





