আগামী সপ্তাহে আসতে চলেছে বেঙ্গাঁলুরু কেন্দ্রিক বিমা – টেক স্টার্টআপের IPO। কোম্পানি IPO- তে প্রোমোটা গো ডিজিট ইনফোওয়ার্কস এবং অন্যান্য শেয়ার হোল্ডাররা স্টেক অফলোড করছেন। অবশ্য ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মা বিনিয়োগকারী হিসাবে থাকছেন। ২০২০ সালে, বিরাট ২,৬৬,৬৬৭ টি শেয়ার ২ কোটি টাকায় কিনেছিলেন এবং অনুষ্কা ৫০ লক্ষ টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিনিয়োগ করেন। এছাড়া এই বিমা কোম্পানি নিজেদের ক্যাপিটেল বেস বাড়াতে আয়কে ব্যবহার করার বিষয় পরিকল্পনা করছে।
কোম্পানির বুক রানিং লিড ম্যানেজারদের তালিকায় রয়েছে HDFC ব্যাংক, IIFL সিকিউরিটিজ, ICICI সিকিউরিটিজ, Axis Capital, মর্গ্যান স্ট্যানলি ইন্ডিয়া, এডেলউইস ফিনান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি। সূত্রের খবর বীমা কমিটির ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রিমিয়াম থেকে আয় ৫,১১৫ কোটি টাকা হয়েছে।
আগামী সপ্তাহে বীমা টেক স্টার্টআপ ‘GO Digital General Insurance– এর IPO লঞ্চ হতে চলেছে। বেঙ্গাঁলুরু কেন্দ্রীক এই স্টার্টআপের IPO- তে বিড করতে চাইলে আগে দেখে নিন সংস্থার IPO সম্বন্ধিয় গুরুত্বপূর্ণ কিছু দিক –
- আগামী সপ্তাহের ১৫ মে থেকে IPO সাবস্ক্রিপশন শুরু হবে এবং ১৭ মে পর্যন্ত তা চলবে।
- GO Digital- এর মোট IPO- এর পরিমাণ ২,৬১৫ কোটি টাকার রয়েছে।
- কোম্পানি IPO- এর প্রতি শেয়ারে দাম ২৫০ টাকা থেকে ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- IPO- তে নতুন ইস্যু এবং OFS বা অফার ফর সেলের অংশ রয়েছে।

- নতুন ইস্যুর পরিমাণ ১,১২৫ কোটি টাকা।
- অফার ফর সেলের মাধ্যমে শেয়ার হোল্ডাররা ৫৪,২৭,৬৬,৩৯২ কোটি শেয়ার বিক্রি করবে এবং OFS- এর পরিমাণ হতে চলেছে ১,৪৮৯.৬৪ কোটি টাকা।
- বিনিয়োগকারীদের IPO- তে নূন্যতম ৫৫ টি ইক্যুটি শেয়ারের জন্য বিড করতে হবে।
- GO Digital- এর IPO- তে ইনস্টিটিশনাল ইনভেস্টরদের জন্য অফারের ৭৫%, নন ইনস্টিটিশনাল ইনভেস্টরদের জন্য ১৫% এবং রিটেলার বা খুচরা বিনিয়োগকারীদের জন্য ১০% সংরক্ষণ করা হয়েছে।
শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। আর ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। ঠিক এই প্রকার বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government Schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government Schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]




