buzywithinfoBuzy With Info
Everything About Business
Investment

এখন কি সোনা-রুপোতে বিনিয়োগের সঠিক সময়? বিনিয়োগ করার আগে মাথায় রাখুন কিছু বিষয়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে বাজারে আবারও সোনা ও রুপো বিনিয়োগ নিয়ে চর্চা তুঙ্গে। বিশ্ববাজারে মূল্যচাপ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রেট-কাট, আর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি—সব মিলিয়ে দাম উঁচুতেই অবস্থান করছে। সোনার দাম আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল থাকলেও ভারতে তা বেশ উচ্চস্তরে রয়েছে—কারণ ডলারের বিপরীতে রুপির দুর্বলতা। রুপোও সম্প্রতি শক্তিশালী র্যালি দেখিয়েছে শিল্পখাতে চাহিদা বাড়ার জেরে। ফলে যেকোনো সময় আবারও সংশোধন আসতে পারে বলে বিশ্লেষকদের মত। রুপোর চাহিদা বাড়ছে সৌর প্যানেল, ইভি ব্যাটারি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে। তাই রুপোকে অনেকেই ভবিষ্যতের গ্রোথ মেটাল হিসেবে দেখছেন। তবে এর দাম সোনার তুলনায় বেশি ওঠানামা করে।

July 18 New in article ads By Sir

বিশেষজ্ঞরা বলছেন, সোনা-রুপোর দামের পিছনে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখবে ডলার-রুপি মুভমেন্ট। রুপি দুর্বল হলে দেশের অভ্যন্তরে সোনার দাম আরও বাড়তে পারে, এমনকি আন্তর্জাতিক বাজার স্থির থাকলেও। তাই বিনিয়োগের আগে মুদ্রাবাজারের দিকেও নজর রাখা জরুরি। এই পরিস্থিতিতে রিটেল বিনিয়োগকারী থেকে শুরু করে বড় প্লেয়ার—সবাই প্রশ্ন তুলছেন, ঠিক এই সময়ে কি সোনা ও রুপোতে বিনিয়োগ করা উচিত? এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমানে বাজারে সোনা-রুপো বিনিয়োগের চার-পাঁচটি জনপ্রিয় মাধ্যম রয়েছে, আর সেই গুলোই মাথায় রাখা আবশ্যক। যেমন—

  • Sovereign Gold Bond (SGB): দীর্ঘমেয়াদে সেরা বিকল্প, ২.৫% সুদ + ম্যাচুরিটিতে ট্যাক্স-ফ্রি রিটার্ন।
  • Gold ETF ও Silver ETF: সহজে কেনা-বেচা যায়; নিরাপদ ও স্বচ্ছ।
  • ফিজিক্যাল গোল্ড/সিলভার: সবচেয়ে জনপ্রিয় হলেও এখানে মেকিং চার্জ, স্টোরেজ ঝুঁকি ও বিশুদ্ধতার সমস্যা থাকে।

বিশেষজ্ঞদের সাধারণ মত, মোট বিনিয়োগের ১০–১৫% সোনা-রুপোতে রাখা যথেষ্ট। এবং তা একসাথে নয়, ছোট ছোট কিস্তিতে বা SIP পদ্ধতিতে নেওয়া বুদ্ধিমানের।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading