buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

গুজরাট বেস কোম্পানির রয়েছে পশ্চিমবঙ্গেও শাখা, জনপ্রিয় কোম্পানিটি আনতে চলেছে প্রাথমিক পাবলিক অফার! জানুন কোম্পানির IPO ড্রাফ্ট সম্পর্কে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গুজরাট ভিত্তিক কোম্পানি M&B ইঞ্জিনিয়ারিং লিমিটেড বুধবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর, ২০২৪-এ একটি প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর মাধ্যমে ৬৫৩ কোটি টাকা সংগ্রহ করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক SEBI-র কাছে খসড়া কাগজপত্র দাখিল করেছে। অবশ্য এই প্রথম নয় চলতি বছরে বহু দেশীয় কোম্পানি তার প্রথম প্রাথমিক পাবলিক অফার চালু করেছে এবং বেশ কিছু কোম্পানি IPO-এর জন্য খসড়া কাগজ জমা করে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার থেকে অনুমোদনের অপেক্ষা করছে। আর এই তালিকা বড় হওয়ার সাথে বৈচিত্র্যপূর্ণ। কারণ বৃহৎ থেকে ক্ষুদ্র হইতে খাবার ডেলিভারি সংস্থা, বৈদ্যুতিক গাড়ির কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি চাইছেন বাজারে কোম্পানির শেয়ার তালিকাভুক্ত করতে। 

10

বেশ কিছু কোম্পানি IPO তে নতুন ইস্যুর সাথে OFS মাধ্যমে ইক্যুইটি শেয়ার বিক্রি করতে দেখা গেছে। আবার কিছু কোম্পানির IPO তে কেবল ফ্রেশ ইক্যুইটি শেয়ার লক্ষ্য করা গেছে। M&B ইঞ্জিনিয়ারিং লিমিটেেডের খসড়া রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP অনুসারে, প্রস্তাবিত IPO হল ৩২৫ কোটি টাকা মূল্যের ইক্যুইটি শেয়ারের নতুন ইস্যু এবং প্রোমোটারদের দ্বারা ৩২৮ কোটি টাকার অফার ফর সেল (OFS)-এর মিশ্রণ। খসড়া কাগজগুলি দেখায়, গুজরাট ভিত্তিক কোম্পানি যার একটি শাখা পশ্চিমবঙ্গে রয়েছে তার মোট ঋণ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ২০৪.৮৫ কোটি টাকা ছিল। 

কোম্পানিটি জানিয়েছে যে, তারা IPO-এর নতুন ইস্যু থেকে প্রাপ্ত ৬৩.৯ কোটি টাকার পরিমাণ কোম্পানির উৎপাদন সুবিধার জন্য যন্ত্রপাতি কেনার জন্য, ৬০ কোটি টাকা ঋণ পরিশোধের জন্য, ১১০ কোটি টাকা কোম্পানির কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে এবং অবশিষ্ট তহবিলের জন্য ব্যবহার করা হবে। বাকি অর্থ কোম্পানির সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে বরাদ্দ করা হবে। দেশের অন্যতম প্রধান প্রিইঞ্জিনিয়ারড বিল্ডিং (PEB) এবং সেল্ফ সার্পরটেড রুফিং প্রোভাইডার তার DRHP – এর উল্লেখ করেছে যে, ইকুইরাস ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড এবং ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজারস লিমিটেডে ইস্যুটির প্রধান বুক-রানিং ম্যানেজার।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading