buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

নাভা লিমিটেডের বড়ো সিদ্ধান্ত এলো সামনে! ১:২ অনুপাতে শেয়ার বিভাজনের অনুমোদন দিল বোর্ড

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ হলো স্মলক্যাপ কোম্পানি নাভা লিমিটেডের নেওয়া শেয়ার বিভাজনের সিদ্ধান্ত। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ১৫ নভেম্বর,২০২৪- এ সংস্থার বোর্ডের পক্ষ থেকে শেয়ার বিভাজন বা Stock Split -এর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, কোম্পানির প্রতিটি ইক্যুইটি শেয়ারের সাব ডিভিশন করা হবে। 

6 2

কোম্পানিটি প্রতি দুই টাকা ফেস ভ্যালুর শেয়ারকে দু’টি শেয়ারে বিভাজন করতে চলেছে। অর্থাৎ নাভা লিমিটেডের দুই টাকা ফেস ভ্যালুর সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ারে এক টাকা করে বিভাজন করা হবে। এবার থেকে স্টকটির ফেস ভ্যালু হয়ে যাবে ১ টাকা। আর কোম্পানির এই স্টক সাব ডিভিশন বা শেয়ার বিভাজন পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির সদস্যদের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে যথাসময়ে শেয়ার হোল্ডারদের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এই প্রথম নয় নাভা লিমিটেড এর আগে আরও একবার শেয়ার বিভাজন করেছিল। ২০০৫ সালের আগস্ট মাসে স্মলক্যাপ সংস্থাটি প্রতি ১০ টাকা ফেস ভ্যালুর ইক্যুইটি শেয়ার ২ টাকা করে বিভাজন করেছিল। আর শেয়ার হোল্ডারদের মধ্যে বিভাজন নিয়ম মেনে এবং চতুরতার সাথে সম্পন্ন করে। যে কারণে ট্রেন্ডলাইনের পক্ষ থেকে প্রকাশিত তথ্য বলছে যে, কোম্পানিটির দ্বিতীয় স্টক বিভাজনের দৃষ্টান্ত হতে চলেছে। বর্তমানে সংস্থার শেয়ারের ফেস ভ্যালু রয়েছে ২ টাকা। 

এই পর্যন্ত কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম রয়েছে ১৩৭৪.৮০ টাকা এবং স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ৩৭৪.১০ টাকা। গত এক বছরে এই সংস্থার শেয়ারে মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন। বিনিয়োগকারীদের সম্পদ ওই সময়ে বৃদ্ধির হার ছিল প্রায় ১২৫.৮৫%।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading