buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

SEBI মিউচ্যুয়াল ফান্ডের নিয়মে আনল বড় সংস্কার! ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে নতুন নিয়ম এবং বিনিয়োগকারীর স্বার্থ হবে আরও সুরক্ষিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি (SEBI) মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত নিয়মে বড় ধরনের সংস্কারের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নতুন নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্য হলো মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে আরও ট্রান্সপারেন্ট, শক্তিশালী ও বিনিয়োগকারীদের উপযোগী করে তোলা। সেবি মনে করছেন, দেশের ক্রমবর্ধমান মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রন ও নজরদারিও আরও কড়া করার প্রয়োজন। এই সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো খরচ কাঠামো (Cast Structure)-এর পরিবর্তন। নতুন নিয়মে সেবি ‘বেস এক্সপেন্স রেশিও’ বা BER চালু করেছে। 

10

এছাড়া নতুন সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীরা স্পষ্ঠভাবে জানতে পারবেন যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক কতটা ফি নিচ্ছে। ব্রোকারেজ, লেনদেন কর (Transaction Tax), এক্সচেঞ্জ চার্জের মতো অন্যান্য খরচ আলাদা করে দেখানো হবে। এতে করে বিনিয়োগকারীদের পক্ষে মিউচ্যুয়াল ফান্ড স্কিমের প্রকৃত খরচের পরিমান অনেক কমে যাবে এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ে বিভ্রান্তি কমবে। নতুন নিয়মে ট্রাস্টি ও স্বাধীন পরিচালকদের ভূমিকা আরও জোরদার করা হয়েছে। সাথে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর উপর নজরদারি বাড়াতে এবং কনফ্লিক্ট ইন্টারেস্ট এড়াতে তাদের দায়িত্ব স্পষ্ঠভাবে নির্ধারণ করা হয়েছে। সেবি চায় মিউচ্যুয়াল ফান্ড সংস্থাগুলি শুধু লাভের দিকেই নয় বিনিয়োগকারীর সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্বার্থের দিকেও সমান গুরুত্বপূর্ণ। আর এই পরিবর্তনের ফলে কর্পোরেট গবর্নেন্স আরও মজবুত হবে বলে আনা করা হচ্ছে।

এছাড়াও নতুন নিয়মে রিপোর্টিং, তথ্য প্রকাশ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বিনিয়োগকারীদের কাছে স্কিম সংক্রান্ত তথ্য আরও পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা বিনিয়োগের আগে ঝুঁকি ও সম্ভাব্য লাভ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের মিউচুয়াল ফান্ড শিল্পকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। সার্বিকভাবে বলা যায়, SEBI-এর এই সংস্কার মিউচুয়াল ফান্ড শিল্পে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। যদিও নতুন নিয়ম কার্যকর হতে এখনও কিছুটা সময় বাকি, তবু এর প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, খরচে স্বচ্ছতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই উদ্যোগ দেশের মিউচুয়াল ফান্ড বাজারকে আরও বিশ্বাসযোগ্য ও নিরাপদ করে তুলবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading