Article By – সুনন্দা সেন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI একটি নতুন প্ল্যাটফর্ম চালু করার প্রস্তাব দিয়েছে। যার লক্ষ্য হবে বিনিয়োগকারীদের নিস্ক্রিয় এবং আন-ক্লেমড মিউচ্যুয়াল ফান্ড ফোলিও খুঁজে পেতে সহায়তা করা। ‘মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রেট্রিভাল অ্যাসিসটেন্ট’ বা MITRA নামক পরিষেবাটি বিনিয়োগকারীদের তাদের উপেক্ষিত ওভারলুক মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগগুলিকে ট্র্যাক করার অনুমতি দেবে।
KYC করানো না থাকে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যদি রিডেমশানের বিষয় যোগাযোগ না করা হয়, এমন ক্ষেত্রে বিনিয়োগকারীদের সমস্যায় সমাধান করে। তবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, MITRA কীভাবে বিনিয়োগকারীদের সাহায্য করবে? :-
- বিনিয়োগকারিদের তাদের আন-ক্লেমড ফান্ড খুঁজে পেতে সাহায্য করবে এবং সঠিক দাবিদারের হাতে ফান্ডের থেকে প্রাপ্ত অর্থ তুলে দিতে সাহায্য করবে।
- বিনিয়োগকারীদের KYC-এর আপডেট করতে উৎসাহিত করার মাধ্যমে অ-সম্মত (non – compliant) ফোলিওর সংখ্যা হ্রাস করতে সাহায্য করবে।
- প্ল্যাটফর্মটি প্রতারণামূলক রিডিমশনের ঝুঁকি কমাতে সুরক্ষা মূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত করবে।
- এছাড়া যদি কখনও ওনার মারা যান, সেক্ষেত্রে ফান্ডের ওনারের নমিনি বা ফ্যামিলিকে সেই অর্থ বাস্তবায়ন করার বিষয় সাহায্য করবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




