buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

নতুন উচ্চতা স্পর্শ করল সেনসেক্স – নিফটি! বিনিয়োগকারীদের কী পরামর্শ দিলেন নীলেশ শাহ?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৭জুন, ২০২৪) ভারতীয় শেয়ার বাজারের শেষ ট্রেডিং সেশনে দেশীয় দুই প্রধান বাজার সূচক নতুন উচ্চতায় (Sensex এবং Nifty) পৌছে লেনদেন শেষ করেছিল। স্পষ্ট ভাবে বিনিয়োগকারীদের স্টক ক্রয়ের প্রতি আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি এর জন্যেই বাজারের এমন অবস্থান। যে কারণে জুন মাসের শেষ সপ্তাহে এসেও এই বৃদ্ধির গতী অব্যাহত রয়েছে। আজকেও (শুক্রবার) সকালের ট্রেডিং সেশনে শেয়ার বাজারের দুই সূচক তরতরিয়ে বেড়েছে। আর শেয়ার বাজারের মূল দুই সূচক Sensex এবং Nifty বর্তমানে সর্বকালীন নতুন উচ্চতায় পৌঁছেছে। 

Copy of ONLY Text Ads Banner BWI News

আজ অর্থাৎ শুক্রবারের প্রাথমিক ট্রেডিং সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)- এর সূচক প্রায় ০.২৭% বা ২১৪.৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৯৪৫৭.৮২- এ পৌঁছেছে। আবার অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE)- এর সূচক নিফটি প্রায় ০.২৪% অথবা বলা চলে ৫৬.৮৫ পয়েন্ট বেড়ে ২৪১০১.৩৫- এর স্তরে পৌঁছে ছিল। অবশ্য নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০- এ বৃদ্ধি লক্ষ্য করা গেলেও নিফটি অটো, নিফটি রিয়েলটি, নিফটি আইটি এবং নিফটি FMCG সূচকে পতন লক্ষ্য করা গেছে। এমন অবস্থায় বিনিয়োগদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন Kotak AMC- এর CEO নিলেশ শাহ (Nilesh Shah)। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

তিনি বলেছেন, গতকাল বাজারে কোনো রকম পতন লক্ষ্য করা যযনি। বৃহস্পতিবার যেখানে বাজার লেনদেন শেষ করেছিল শুক্রবার তার থেকে বেড়েছে দুই মূল সূচক। তাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছেনা। যা একেবারেই উচিত নয়। কারণ এই মুহূর্তটি বিনিয়োগের জন্য বাড়তি ঝুঁকি এবং উত্তেজনা বহণ করে আনবে। শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় অর্থাৎ মুনাফাও নতুন রেকর্ড গডেছে। যার দরুণ বাজারে এক অংশ ব্যয় বহুল হয়ে উঠবে। তাই স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের বিনিয়োগ উচিত হবে না। প্রত্যেকের গতীর সাথে ভেসে না গিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হওয়াই উপযুক্ত কাজ হবে। 

Sensex

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading