Article By – সুনন্দা সেন

আজ (১৪মে, ২০২৫) দালাল স্ট্রিট শক্তিশালী ধারার সাথে লেনদেন শুরু করে। প্রাথমিক ট্রেডে বেঞ্চমার্ক সূচক ৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়। ইতিবাচক ম্যাক্রো সংকেতের মিত্রণ, মুদ্রাস্ফীতি হ্রাস এবং আরও সুদ কমানোর আশায়। বেলা ১২ টার সময় BSE সেনসেক্স ০.২০% বা ১৮৪.৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮১,৩৩৫.১৪-এ এবং NSE নিফটি৫০ ০.৩৪% বা ৮৩.৯০ পয়েন্ট বৃদ্ধির সাথে ২৪,৬৬২.২৫-এ লেনদেন করছে। মঙ্গলবার (১৩ মে)-এর পতনের পর, অস্থিরতার মাঝেও দেশীয় বেঞ্চমার্ক সূচকগুলি তীব্র প্রত্যাবর্তন ঘটিয়েছে।
তবে আজ বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট রয়েছে তীব্র। দালাল স্ট্রিটের বৃদ্ধির পেছনে কিছু মূল কারণ রয়েছে। আর সেগুলি হলো –
- ৬ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বনিম্ন স্তরে। ভারতের খুচরা মুদ্রাস্ফীতির তীব্র পতন বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসার অন্যতম কারণ। CPI (ভোক্তা মূল্য সূচক) ভিত্তিক মুদ্রাস্ফীতি ৩.১৬%-এ নেমে এসেছে। যা ২০১৯ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন স্তর।
- এছাড়া অপরিশোধিত তেলের দাম কমে আসা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকা এবং চাহিদা তুলনামূলকভাবে কম থাকায়, RBI-এর জন্য আক্রমনাত্মকভাবে সুদের হার কমানোর সুযোগ রয়েছে। HDFC সিকিউরিটিজের প্রাইস রিসার্চের প্রধান দেবর্ষ ভাকিল এটিকে একটি কারণ হিসাবে দেখে।
- এছাড়াও ভাকিল মনে করছেন নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলি অসাধারণ পরামর্শ করছে এবং আশা করা যায় যে এটি অব্যাহত থাকবে। কারণ আয়ের মরশশুমে মূলত বিষয়টি প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ।
- সুদের হার কমানো এবং বিশ্বব্যাপী পুনরুদ্ধারের ফলে স্টিল, টেলিকম, ফাইন্যান্স এবং IT সেক্টরগুলির উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে নিফটি স্বল্পমেয়াদী চলমান গড়ের উপর লেনদেন ধরে রেখেছে। যা ইঙ্গিত দেয় যে সোমবারের পতনের পরেও নিফটির বুলিশ গতি অক্ষত রয়েছে।




