Article By – সুনন্দা সেন

আজ বিশ্ববাজারের বুলিশ সিগন্যালের প্রভাব পড়ে রুপোর (Silver) দাম আবারও শক্তিশালী প্রবণতার সাথে বৃদ্ধি পেয়েছে। এর সাথে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা MCX-এ রুপোর দাম প্রায় ২,৪০,৫০০ টাকা / প্রতি কেজি পর্যন্ত পৌঁছায়। যা আগের দামের তুলনায় প্রায় ২%-এর বেশি বৃদ্ধির ইঙ্গিতও দেয়। যেখানে আন্তর্জাতিক বাজারে রুপো শক্তিশালী অবস্থানে থাকার সাথে প্রতি আউন্স ৭২.৭৫ মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম উর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
ডলার সূচকের দুর্বলতা, সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং নিরাপদ বিনিয়োগ বিকল্প সহ বেশকিছু কারণ এই মূল্যবান ধাতুটির চাহিদা বাড়িয়েছে, যার ফলে দামও বৃদ্ধি পেয়েছে। এর সাথে শিল্প ক্ষেত্রে রুপোর চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সোলারি, EV ও ইলেকট্রনিক্স খাতে ব্যবহার বৃদ্ধি দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। এদিকে ভারতের বাজারে রুপোর দামের এই উর্ধ্বগতি রিটেল বাজারেও প্রভাব ফেলেছে। অবশ্য শহরভেদে সামান্য তারতম্য আছে, তবে গড় হিসাবে আজ রুপোর দাম প্রতি গ্রামে ২৩৫ টাকা থেকে ২৪০ টাকার মধ্যে ওঠানামা করছে।
ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে এই বুলিশ প্রবণতা বজায় থাকে, তাহলে স্বল্প মেয়াদে রুপোর দাম আরও কিছুটা বাড়তে পারে। আবার বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৫ সালে রুপো ইতিমধ্যেই শক্তিশালী র্যালি দেখিয়েছে এবং ২০২৬ সালেও এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চ দামের স্তরে মুনাফা তুলে নেওয়ার কারণে মাঝেমধ্যে দামে সংশোধন বা ওঠানামা দেখা যেতে পারে। তাই বিনিয়োগকারীদের ক্ষেত্রে তাই সতর্কতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি জরুরি বলে মত বিশেষজ্ঞদের।




