Article By – সুনন্দা সেন

ভারতীয় IT শেয়ারে বুধবার ফের বড় ধস। এক সেশনেই দেশের প্রযুক্তি সংস্থাগুলির সম্মিলিত বাজারমূল্য প্রায় ৫৫,০০০ কোটি টাকা কমে যায়। মূল কারণ হিসেবে সামনে এসেছে আমেরিকার নতুন পদক্ষেপ কগনিজান্ট (Cognizant)-এর PERM লেবার সার্টিফিকেশন ফিলিংস (labour certification filings) স্থগিত করা। PERM হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের জন্য এমপ্লয়মেন্ট-বেসড গ্রীন কার্ড স্পনসরশিপ (employment-based green card sponsorship)-এর পথে এগোয়। আমেরিকার শ্রম দফতর অভিযোগভিত্তিক তদন্তের মধ্যে কংগ্নিজান্ট এই ফিলিংস স্থগিত করেছে।
যদিও এটি সরাসরি H-1B ভিসা বন্ধ করা নয়, তবু বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ও ভিসা স্কুটিনি আরও কঠোর হতে পারে। এর প্রভাব পড়ে ভারতের বড় IT কোম্পানিগুলিতে। ইনফোসিস প্রায় ৩%-এর বেশি, আর টেক মাহিন্দ্রা, HCL টেকনোলজিস ও পারসিসটেন্ট সিস্টেমস প্রায় ৩% করে কমে। TCS ( Tata Consultancy Services), এমফাসিস, উইপ্রো এবং LTIMindtree-ও প্রায় ২% পর্যন্ত দুর্বল হয়।
এবার প্রশ্ন হল; কেন এতে ভারতীয় IT সংস্থাগুলি এতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কারণ এই সংস্থাগুলির ব্যবসার বড় অংশই আমেরিকার বাজারের সঙ্গে যুক্ত এবং বহু বছর ধরে এবং ভারতীয় IT কোম্পানিগুলি স্কিলড প্রোফেশনালকে মার্কিন প্রকল্পে কাজে লাগানোর জন্য বিভিন্ন ইমিগ্রেশন রুট (immigration route)-এর উপর নির্ভর করে এসেছে। ফলে ভিসা কঠোর হলে কর্মী নিয়োগের খরচ বাড়তে পারে, প্রজেক্ট এক্সিকিউশন জটিল হতে পারে এবং প্রোফিট মার্জিনের উপর চাপ পড়তে পারে।
তবে শুধু ট্রাম্পের ইমিগ্রেশন পলিসিই আজকের IT সেল অফ (sell-off)-এর কারণ নয়। একই সময়ে US সুদের হার (interest rate) বাড়ার আশঙ্কা, দুর্বল গ্লোবাল সেন্টিমেন্ট এবং প্রায় ১০০ ডলারের দিকে এগিয়ে যাওয়া অপরিশোধিত তেল (crude oil)-ও ভারতীয় বাজারে চাপ তৈরি করেছে। রয়টার্সের হিসাবে বুধবার অর্থাৎ আজ নিফটি (Nifty IT) প্রায় ৩% নেমেছিল, যখন সেনসেক্স ও নিফটিও উল্লেখযোগ্যভাবে দুর্বল ছিল। আর একটি আলাদা হওয়ার কারণেও কোফোর্জ (Coforge)-এ বড় পতন দেখা যায়। আর কোম্পানির চেয়ারম্যান ওম প্রকাশ ভাট পদত্যাগ করেন ইন্টারনাল অডিট-সংক্রান্ত উদ্বেগের পর। ফলে IT সেক্টরের উপর চাপ আরও বেড়ে যায়।




