buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

সুইগির IPO সেবির অনুমোদন পেয়েছে! ইস্যুটি সম্পর্কে আপনার কী কী জানা দরকার?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

খাবার এবং গ্রসারি পণ্য সরবরাহকারী জনপ্রিয় সংস্থা সুইগি তার বহুল প্রত্যাশিত প্রাথমিক পাবলিক অফার বা IPO চালু করার জন্য বাজার নিয়ন্ত্রক সেবির ছাড়পত্র পেয়েছে। রিপোর্ট অনুসারে, ১১ হাজার কোটি টাকা (১১,০০০ কোটি টাকা)- র IPO সাবস্ক্রিপশন নভেম্বরে চালু হবে বলে আশা করা হচ্ছে। বিশদ বিবরণ অপ্রকাশিত রেখে গোপনীয় প্রাক-ফাইলিং রুটের মাধ্যমে ৩০ এপ্রিল সুইগি তার অফার নথি জমা দিয়ে ছিলো। গোপনীয় ফাইলিং প্রক্রিয়ার অধীনে, সুইগি সেবির অনুমোদনের পরে দুটি আপডেট করা খসড়া প্রসপেক্টাস জমা দেবে – একটি নিয়ন্ত্রকের প্রতিক্রিয়া এবং অন্যটি ২১ দিনের মধ্যে জনসাধারণের মন্তব্যের জন্য। 

11

প্রকাশ্যে সুইগির প্রাথমিক পাবলিক অফারের ড্রাফ্ট না এলেও সূত্রের খবর, 

  • খাবার এবং গ্রসারি পণ্য সরবরাহকারী সংস্থাটি নতুন ইক্যুইটি শেয়ার এবং অফার ফর সেলের মাধ্যমে ১০,৪১৪ কোটি টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে। 
  • আর IPO- এ কোম্পানিটি OFS – এর মাধ্যমে ৬,৬৬৪ কোটি টাকা এবং নতুন ইস্যুর মাধ্যমে ৩,৫৭০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। 
  • কোম্পানিটি প্রাক-আইপিও রাউন্ডে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৭৫০ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading