buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

টাটা ক্যাপিটাল IPO দ্বারা ২০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনায় রয়েছে; এদিকে আজকের শেয়ার বাজারের অবস্থান কেমন ছিল?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে যে টাটা ক্যাপিটাল লিমিটেড তার পরিকল্পিত প্রাথমিক পাবলিক অফারে ১৮ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন চাইছে। আর এই সপ্তাহে অর্থনৈতিক সংস্থাটি একটি আপডেটেড ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করতে পারে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, টাটাগ্রুপের ভ্যালুয়েশন পূর্বের লক্ষ্যমাত্রা প্রায় ১১ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি। আর এটি সবচেয়ে বড় IPO হতে চলেছে। টাটা ক্যাপিটাল এবং মূল কোম্পানি টাটা সন্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কোন মন্তব্য আসেনি। তবে এই পর্যন্ত HDB জোরালো চাহিদা আকর্ষন করেছে বিনিয়োগকারীদের এবং প্রায় ১.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। 

10

আজ অর্থাৎ ২৩ জুলাই (বুধবার) ফ্রন্টলাইন ইনডেক্স সেনসেক্স এবং নিফটি ৫০ ইতিবাচক ইঙ্গিতের সাথে বৃদ্ধি পেয়েছে। যা HDFC ব্যাংক ও ICICI ব্যাংক সহ নির্বাচিত হেভিওয়েটদের ক্রয় দ্বারা সমর্থিত। সেনসেক্স আজ ৮২,৪৫১.৮৭ পয়েন্টে এবং NSE নিফটি৫০ দিন শুরু ২৪,১৩৯.৩৫- এ করেছিল। দিনের শেষে দেখা গেছে BSE সেনসেক্স ৫৪০ পয়েন্ট বা ০.৬৬% বেড়ে ৮২,৭২৬.৬৪- এ লেনদেন শেষ করেছে। যেখানে নিফটি ৫০ ১৫৯ পয়েন্ট বা ০.৬৩% বৃদ্ধির সাথে ২৫,২১৯.৯০- এ বন্ধ হয়েছে। 

HDFC ব্যাংক, ICICI ব্যাংক, ভারতীয় এয়ারটেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বাজাজ ফাইন্যান্স সহ নির্বাচিত কিছু হেভিওয়েট কোম্পানির শেয়ার কেনার ফলে ভারতীয় শেয়ার বাজারে ভালো লাভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপানের সাথে বাণিজ্য চুক্তি ঘোষণার পর ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিতও ভারতীয় বাজারের বৃদ্ধিকে প্রভাবিত করেছে। এছাড়া বাজারকে স্থিতিশীল রাখার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে সেটি হলো, আর্থিক ক্ষেত্রে প্রধানদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও ভালো ছিল প্রথম প্রান্তিকে। জিওজিৎ ইনভেস্টমেন্টসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভি কে বিজয়কুমার পর্যবেক্ষণ করে জানিয়েছে, ব্যাংকিং এবং ডিজিটাল স্টকে উন্নতির সম্ভাবনা রয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading