buzywithinfoBuzy With Info
Everything About Business
tata capital

দীপাবলির আগেই আসতে চলেছে টাটা ক্যাপিটালের ধামাকা অফার; বিনিয়োগের আগে কোম্পানির অফারের বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

উৎসবের মরশুমে, বিশেষ করে দীপাবলির আগে টাটা গ্রুপের NBFC টাটা ক্যাপিটাল আনছে ধামাকা অফার। RBI টাটা ক্যাপিটালকে ২০২২ সালের সেপ্টেম্বরে উচ্চ-স্তরের NBFC হিসাবে মনোনীত করে। তবে ২০০৭ সাল থেকে কোম্পানিটি প্রায় ৭০ লক্ষ বা তার বেশি গ্রাহকদের ২৫ লেনডিং (ঋণ) প্রোডাক্টের মাধ্যমে ঋণ প্রদান করছে। যার দরুণ টাটা ক্যাপিটালের ২০২৪-২৫ অর্থবছরে জন্য কর বহির্ভুত মুনাফা দাঁড়িয়েছে ৩,৩২৭ কোটি টাকার। যা তার আগের বছরের ৩,৩২৭ কোটি টাকা থেকে বেশি। এছাড়া কোম্পানি ১৮,১৭৫ কোটি টাকা থেকে বেড়ে ২৮,৩১৩ কোটি টাকার রাজস্বের রিপোর্ট করার পর IPO আনার প্রস্তাব দিয়েছে। আর যদি এই প্রাথমিক পাবলিক অফার সফল হয়, তাহলে এটি হবে ভারতের আর্থিক ক্ষেত্রের বৃহত্তম পাবলিক ইস্যু। 

11

বিশেষজ্ঞ মহল জানিয়েছে, বহু প্রতিক্ষিত টাটা ক্যাপিটালে IPO প্রকাশ্যে আসার পর যদি প্রাথমিক বাজারে সফল হতে পারে; তবে কোম্পানির ভ্যালুয়েশন ১৮ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এছাড়া প্রাথমিক পাবলিক অফারের বিষয় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আর সেগুলি হল:

  • IPO সাবস্ক্রিপশন শুরু হবে ৬ অক্টোবর, ২০২৫ এবং বন্ধ হবে ৮ অক্টোবর, ২০২৫। তবে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা ৩ অক্টোবর থেকে বিনিয়োগের সুযোগ পাবেন।
  • টাটা ক্যাপিটাল প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ২ বিলিয়ন ডলার বা ১৭,২০০ টাকা সংগ্রহের পরিকল্পনা করছে।
  • NBFC ৪৭.৫৮ কোটি শেয়ারের IPO আনছে। যার মধ্যে ২১ কোটি ইক্যুইটি শেয়ারের একটি নতুন ইস্যু এবং ২৬.৫৮ কোটি শেয়ারের OFS (অফার ফর সেল) রয়েছে। 
  • OFS-এর অধীনে টাটা সাস ২৩ কোটি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা IFC ৩.৫৮ কোটি শেয়ার বিক্রি করবে।
  • প্রসপেক্টাস অনুসারে, কোম্পানি সংগৃহ অর্থ টাটা তার Tier-1 মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। যা ভবিষ্যতে ঋণ প্রদান এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে সমর্থন করবে। 
  • IPO- টি বুক-রানিং লিড ম্যানেজারদের একটি কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে অ্যাক্সিস ক্যাপিটাল, কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, BNP পারিবাস, HDFC ব্যাংক, HSBC সিকিউরিটিজ অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া, ICICI সিকিউরিটিজ, IIFL ক্যাপিটাল, SBI ক্যাপিটাল মার্কেটস এবং জেপি মরগান ইন্ডিয়া।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading