Article By – সুনন্দা সেন

বাজাজ হাউজিং ফাইন্যান্সের পর আরও একটি বড় প্রাথমিক পাবলিক অফার বা IPO বাজারে শীঘ্রই আসতে চলেছে। শাপুরাজি পলোনজি গ্রুপের ফ্ল্যাগশিপ ফার্ম অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বা AIL– এর প্রাথমিক পাবলিক অফারের জন্য খড়সা রেড হেয়ারিং প্রসপেক্টাস জমা করেছিলো বাজার নিযন্ত্রকের কাছে। সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI AIL-কে IPO- এর অনুমোদন দিয়েছে। চলুন তো বিনিয়োগ করার আগে চালু ড্রাফটে কোম্পানির উল্লেখ করার পয়েন্টগুলির বিষয়গুলি দেখে নেওয়া যাক:-
- কোম্পানি ৭,০০০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে।
- IPO তে ১,২৫০ কোটি টাকার ফ্রেস ইক্যুইটি শেয়ারের ইস্যু রয়েছে এবং ৫,৭৪০ কোটি টাকার অফার ফর সেল বা OFS রয়েছে।
- প্রতিটি ইক্যুইটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
- নতুন ইস্যু থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত আয় নির্মান সরঞ্জাম কেনার কাজে, ৩৫০ কোটি টাকা দীর্ঘমেয়াদী কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তার জন্য অর্থায়ন এবং ৫০০ কোটি টাকা প্রিপেমেন্টের জন্য ব্যবহার করা হবে।
- বাকি টাকা ব্যবহার করা হবে ব্যবসায়িক প্রসার ও উন্নতি এবং কর্পোরেট কাজে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




