Article By – সুনন্দা সেন

গতকাল অর্থাৎ বুধবার টানা তিন দিনের পতনের পর শেয়ার বাজারে বৃদ্ধি লক্ষ্য করা গেছিল। দেশীয় দুই প্রধান সূচকে গতি ফিরতে দেখা যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮৪০ পয়েন্ট বৃদ্ধি পায় এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৪,২৯০- এর স্তরে পৌঁছেছিল। যা দেখে বিনিয়োগকারীদের মধ্যে পুনরায় বিনিয়োগ করার বিষয় পরিকল্পনা দেখে নিজের মতামত জানান Manish Gunwani। তিনি Bandhan AMC- এর ইক্যুটি বিভাগের প্রধান। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে Gunwani বলেছিলেন, বাজারে ‘বুল রান’ লক্ষ্য করা গেলেও বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই বৃদ্ধি স্থায়ী নয় বলে জানান।
আর ঠিক তেমনটাই হল আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতের শেয়ার বাজার রয়েছে রেড জোনে। প্রাথমিক ট্রেডিং সেশনে সেনসেক্স প্রায় ২৮০.৮০ পয়েন্ট বা ০.৩৫% হ্রাস পেয়ে ৭৯,১৮৭.২১– এ এবং এবং অন্যদিকে নিফটি ৯২.১৫ পয়েন্ট ০.৩৮% কমে ২৪,২০৫.৩৫- এ নেমে আসে, আর কেবল দুই প্রধান সূচক নয় নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০- এর সূচক প্রায় ০.৪১% হ্রাস পেয়েছে। অবশ্য পতনের মাঝেও নিফটি FMCG সেক্টর সূচকে প্রায় ০.০২% বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং India VIX- এর সূচকে প্রায় ৩.২৮% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞমহল এবং বিশ্লেষকদের একাংশের মতে, এই মুহুর্তে বাজরে কোন গতি নেই বললেই চলে। বিনিয়োগকারীদের সীদ্ধান্তহীন অবস্থান স্পষ্ঠ লক্ষ্যনীয়। তাই বাজারে বাড়ছে অনিশ্চয়তা।
এমন অবস্থায় ICICI direct.Com- এর রিসার্চ বিভাগের প্রধান Pankaj Pandey বলেছেন, পতনের সময় বিনিয়োগকারীদের সামনে আছে স্টক ক্রয়ের দুর্দান্ত সুযোগ। এর সাথে তিনি বলেছেন পতনের মাঝে বেশকিছু খাতে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আর তার মধ্যে একটি হল রিয়েল এস্টেট বা আবাসন খাত। বর্তমানে খাতটি ইতিবাচক অবস্থায় রয়েছে। রেট কমানোর সম্ভাবনা বাড়ছে বলে আশা করা যায় যে, খাতটির বৃদ্ধির সম্ভাবনা দ্বিগুণ হবে। নেতিবাচক কিছু না থাকলে আবাসন খাতের চ্যালেঞ্জ হল মূল্যায়ন। অবশ্য Manish Gunwani বিনিয়োগকারীদের বর্তমান সময়ে সতর্কতার সাথে বিনিয়োগ করার কথা জানিয়েছেন। আর তিনি FMCG সেক্টরে বিনিয়োগ করার বলেছেন।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





