buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বাজারে আসতে চলেছে স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালসের IPO! সাবস্ক্রিপশন বিষয় স্ট্যাটাস পর্যালোচনা করা হল

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গত বছরের IPO সাবস্ক্রিপশনের হার চলতি বছরেও অব্যাহত রয়েছে। যে কারণে জানুয়ারি মাস পড়ার সাথে সাথে দেশীয় কোম্পানিগুলি প্রাথমিক অফারের তহবিল সংগ্রহ জারি রেখেছে। এবার সেই তালিকায় নাম লেখালো ‘স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস (Stallion India Fluorochemicals)’। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি রেফ্রিজারেন্ট, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এবং এই সম্পর্কিত পণ্য বিক্রিতে বিশেষজ্ঞ। বিগশেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে এই পাবলিক অফারের অফিসিয়াল রেজিস্টার হিসাবে নিযুক্ত করা হয়েছে। বিনিয়োগ করার আগে কোম্পানির প্রাথমিক পাবলিক অফার বিষয় জেনে নেওয়া উচিত।

10

চলুন তবে ‘স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস’-এর IPO বিষয়ক গুরুত্বপূর্ণ কী পয়েন্টগুলি আলোচনা করা যাক।-

  1. সাধারণ নাগরিকদের জন্য IPO সাবস্ক্রিপশন ১৬ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়েছে এবং সাবস্ক্রিপশন বন্ধ হবে ২০ জানুয়ারি বিকেল ৫টায়।
  1. দরপত্র অনুযায়ী ইস্যুটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হবে।
  1. প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস ১৯৯.৪৫ কোটি টাকা সংগ্রহ করবে।
  1. কোম্পানি নতুন শেয়ার এবং অফার ফর সেল (OFS)-এর মিশ্রনে IPO সাজানো হয়েছে।
  1. কোম্পানি দ্বারা নির্ধারিত IPO মূল্য ব্যান্ড প্রতি ইক্যুইটি শেয়ারে ৮৫ টাকা থেকে ৯০ টাকার
  1. গ্রে-মার্কেটে IPO ইতিবাচক প্রভাব দেখা গেছে।
  1. স্ট্যালিয়ন ইন্ডিয়া ফ্লুরোকেমিক্যালস লিমিটেডের শেয়ার গ্রে-মার্কেটে আজ ৪০ টাকা প্রিমিয়ামে লেনদেন করেছে। 
  1. দুই দিনের বিডিংয়ের পর পাবলিক ইস্যুইটি ৩২.১২ বার সাবস্ক্রাইব করা হয়েছে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading