buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

সবচেয়ে বড় SME ইস্যু খোলা হচ্ছে পাবলিক সাবস্ক্রিপশনের জন্য! ডেনিশ পাওয়ার IPO-এর মাধ্যমে কত টাকা সংগ্রহ করতে চায়? জানুন পাবলিক অফার সম্পর্কে বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডেনিশ পাওয়ার (Danish Power) প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর দ্বারা প্রাথমিক বাজার থেকে প্রায় ১৯৮ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছে। রাজস্থান ভিত্তিক SME (Small and Medium Enterprise) কোম্পানির পাবলিক অফার বিনিয়োগের সুযোগ ২৪ অক্টোবর, ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে। তবে ডেনিশ পাওয়ারের আগে ‘কেপি গ্রীণ (K P Green) ইঞ্জিনিয়ারিং’ ছিল SME বিভাগের বৃহত্তম ইস্যু। যার আকার ছিল ১৮৯.৫ কোটি টাকা। যা চলতি বছরের মার্চ মাসে খোলা হয়েছিল। তালিকায় তৃতীয় বৃহত্তম SME পাবলিক অফার হল ‘ সহস্রা ইলেকট্রনিক্স সলিউশন’। যার আকার ছিলো ১৮৬.২ কোটি টাকা। 

8 2

চলুন তবে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত SME বিভাগের প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর বিষয় প্রয়োজনীয় তথ্যগুলি কী কী? তা দেখে নেওয়া যাক। :-

  1. ডেনিশ পাওয়ারের প্রাথমিক পাবলিক অফার বা IPO সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ২২ অক্টোবর, ২০২৪-এ শুরু হয়েছে। যা ২৪ অক্টোবর, ২০২৪-এ বন্ধ হবে। 
  1. রাজস্তান ভিত্তিক কোম্পানিটি ১৯৮ কোটি টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে। 
  1. কোম্পানিটি ৩০০টি শেয়ারের লট সাইজ নির্ধারিত করেছে। 
  1. শেয়ার প্রতি ৩৬০-৩৮০ টাকায় প্রথম শেয়ারের জন্য একটি প্রাইস ব্যান্ড নির্ধারিত করেছে। 
  1. প্রতি লটে নূন্যতম বিনিয়োগ হল ১,০৮,০০০ টাকা এবং বিনিয়োগের সর্বাধিক আকার হল ১,১৪,০০০ টাকা। 
  1. দীনেশ পাওয়ার IPO পরিচালনার জন্য নিয়োগকৃত মার্চেন্ট ব্যাংকার হলেন হেম সিকিউরিটি। 
  1. কোম্পানিটি নেট ইস্যুর থেকে প্রাপ্ত আয়ের ৩৭ কোটি টাকা কারখানার শেড নির্মান, অতিরিক্ত প্ল্যান্ট, যন্ত্রপাতি স্থাপনের জন্য ব্যবহার করবে, ৮৫ কোটি টাকা তারা কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তার জন্য ব্যয় করবে। ২০ কোটি টাকা ঋণ পরিশোধের জন্য এবং অবশিষ্ঠ তহবিল সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যয় করবে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading