Article By – সুনন্দা সেন

কয়েক মাস ধরে অবিরাম বিক্রির পর, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) ভারতীয় ইক্যুইটির প্রতি তাদের আগ্রহ পুনরায় ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে। যা দেশীয় বাজারের প্রতি মনোভাবের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর তথ্য থেকে জানা যায় যে, ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে গত সাতটি সেশনের মধ্যে পাঁচটিতে FIIs নিট ক্রেতা হয়ে উঠেছে। সেকেন্ডারি মার্কেটে ৩,০০০ কোটি টাকার বেশি ক্রয় করেছে। প্রাথমিক বাজারে তাদের অংশগ্রহণ আরও বেশি ছিল, ৭,৬০০ কোটি টাকারও বেশি।
আজকের সকালে প্রকাশিত NSE-এর অস্থায়ী পরিসংখ্যান থেকে জানা যায় যে, ১৫ অক্টোবর FIIs আরও ১৬২ কোটি টাকা যোগ করেছেন ভারতীয় ইক্যুইটি মার্কেটে। সাথে জানা যায় যে বেঞ্চমার্ক সূচকগুলিতে স্থিতিশীল ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সাথে নতুন করে কেনাকাটাও হয়েছে। অক্টোবরের শুরু থেকে সেনসেক্স এবং নিফটি উভয়ই প্রায় ৩% বৃদ্ধি পেয়েছে। যেখানে BSE মিডক্যাপ সূচক ৩.৪% এবং স্মলক্যাপ সূচক ১.৭% বৃদ্ধি পেয়েছে। সাথে বিদেশী বিনিয়োগের আকস্মিক পরিবর্তন অনেক বাজার পর্যবেক্ষককে অবাক করে দিয়েছে। কেউ কেউ এটিকে স্বল্পমেয়াদী প্রত্যাবর্তন হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে কর্পোরেট আয়ের সম্ভাবনার উন্নতি এবং সামষ্টিক অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতা হিসেবে দেখছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত FII সেকেন্ডারি মার্কেটে ২ লক্ষ কোটি টাকারও বেশি শেয়ার বিক্রি করেছে। তাই মনে করা হচ্ছে সাম্প্রতিক বিনিয়োগ প্রবাহ এই বছরের শুরুতে দেখা যাওয়া ভারী বহির্গমনের বিপরীতে এসেছে। অবশ্য অক্টোবরে রোজ বিনিয়োগ করেননি বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, আমরা তাদের বিনিয়োগের অনিশ্চয়তা বুঝতে শেষ ছয় সেশনের বিনিয়োগ সম্পর্কে আলোচনা করবো।–
তারিখ | FII- এর নেট বিনিয়োগ (কোটি টাকায়) | ||
| সেকেন্ডারি বাজার | প্রাইমারি বাজার | দুই বাজারে দৈনিক মোট বিনিয়োগ | |
| ৭ অক্টোবর,২০২৫ | ১,৪৪৮.৮ | ২১৪.৮ | ১,৬৬৩.৭ |
| ৮ অক্টোবর,২০২৫ | ৬৯৮.৬ | ৩৯.২ | ৭৩৭.৮ |
| ৯ অক্টোবর,২০২৫ | ১,৩৪১.৫ | ১০৬৫ | ২,৪০৬.৫ |
| ১০ অক্টোবর,২০২৫ | -৬৮২.২ | ৩,৪২৫.৫ | ২,৭৪৩.৩ |
| ১৩ অক্টোবর,২০২৫ | ১,১৩৮.২ | ২,৪১৭.২ | ৩,৫৫৫.৪ |
| ১৪, অক্টোবর,২০২৫ | -১,০১৪ | ৪৩৭.৪ | -৫৭৬.৮ |
| মোট ছয় সেশন | ২,৯৩০.৭ | ৭,৫৯৯.১ | ১০,৫২৯.৯ |




