Article By – সুনন্দা সেন

সপ্তাহের শেষ দিনে ছক্কা হাকালো শেয়ার বাজার। দীর্ঘ অস্থিরতা ও পতনের মাঝে দেশীয় বাজারে দেখা গেলো গতী। প্রধান দুই সূচক সহ শেয়ার বাজারীয় অধিকাংশ সূচকগুলি গ্রীনজোনে লেনদেন বন্ধ করেছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ১.৬৮% বা ১,৩৩০.৯৬ পয়েন্ট বেড়ে ৮০, ৪৩৬.৮৪-এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ১.৬৫% বা ৩৯৭.৪০ পয়েন্ট বেড়ে ২৪,৫৪১.১৫০- এর স্তরে পৌঁছেছে। পাশাপাশি নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ বৃদ্ধি পেয়ে ৫৭,৬৫৬- এ এবং ১৮,৪৩৬.৮৫- এ পৌঁছেছে।
কেবল এই নয় BSE মিডক্যাপ সূচক ১.৮% বেড়ে ৪৭,৩৯৩.৯৩- এ এবং BSE স্মলক্যাপ সূচক ১.৭০% বেড়ে ৫৩,৮৫৭.০৯- এ দাঁড়িয়েছে। এর পাশাপাশি দেশীয় শেয়ার বাজারের একাধিক সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। যার তালিকায় রয়েছে নিফটি ব্যাংক, নিফটি অটো, FMCG, নিফটি মোবাইল, BSE ২৫০ সহ একাধিক সূচক। অবশ্য আজ India VIX সূচকে বিরাট পতন লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনে শেয়ার বাজারে অধিকাংশ ক্ষেত্রে যখন পতন লক্ষ্য করা যাচ্ছে তখন সূচকটি দারুণ পারফর্ম করেছে। তবে আজ India VIX প্রায় ৬.৭% হ্রাস পেয়েছে।
পাশাপাশি অতিরিক্ত অস্থিরতায় বিনিয়োগকারীদের চিন্তা কিছুটা কমেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজারগত মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৬১.৪৬ লক্ষ কোটি টাকা। যার থেকে বোঝা যাচ্ছে বিনিয়োগকারীরা একদিনে ৭.১৭ লক্ষ কোটি টাকা লাভ করেছে। বিশ্লেষক মহলের একাংশের মতে, গত কয়েক দিনের পতনের পর বিনিয়োগকারীরা এদিন স্টক ক্রয় করেছেন। সাথে তরতরিয়ে বৃদ্ধি পেতে দেখেছেন শেয়ার বাজারে। স্বভাবত সেই বৃদ্ধির প্রভাব সেনসেক্স এবং নিফটি সূচকে দেখা গেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





