বর্তমানে সর্বকালীন নতুন উচ্চ স্তরের রয়েছে শেয়ার বাজার। যে কারণে বাজারের প্রতি দীর্ঘ সময় ধরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছেন বিনিয়োগকারীরা। অবশ্য জুন মাসের শেষ ট্রেডিং সেশনে Stock বাজারে একটি পতন লক্ষ্য করা গেছিলো। তবে সেই পতন কাটিয়ে জুলাই মাসের প্রথম দিনেই পুনরায় নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছে দেশীয় বাজারের দুই প্রধান সূচক। তাই স্বাভাবিকভাবে এখন বিনিয়োগকারীদের মধ্যে ক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাবে। এমন অবস্থায় বাজার বিশেষজ্ঞরা নিজেদের মতামত প্রকাশ করছেন। সম্প্রতি বিনিয়োগের বিষয় Adlytick–এর বিশেষজ্ঞ আদিত্য আরোরা (Aditya Arora) নিজের মতামত প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, এই সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে Adlytick – এর পছন্দের সেক্টরটি হলো তথ্যপ্রযুক্তি। আর খাতটিতে দুর্দান্ত গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এবং এই খাতের একাধিক Stock ভালো পারফর্ম করবে বলে আদিত্য আরোরা আশাবাদী। তিনি আরও বলেন বাজেটে কেন্দ্রীয় সরকার তথ্যপ্রযুক্তি সেক্টরে বিশেষ নজর দিতে পারে। যে কারণে আগামী পাঁচ বছরে সেক্টরটিতে ভালো গতি লক্ষ্য করা যেতে পারে। অবশ্য এই সবের পাশাপাশি Adlytick–এর বিশেষজ্ঞ আরও বলেছেন, বাজার নিজের মতো চলে। বাজেটের আগে প্রত্যাশা করা সহজ হলেও বাজার বিষয়ে পোক্ত ধারণা করা কঠিন।
সরকারি প্রকল্পের কোর্স
অবশ্য কেবল তথ্যপ্রযুক্তি খাত নয় এর বাদেও বেশকিছু খাতে বিনিয়োগ এনে দিতে পারে দূর্দান্ত লাভ। Marketsmith India –এর ইক্যুইটি বিভাগের প্রধান Mayuresh Joshi বলেছেন, আগামী দিনে বাজেটের পরিপ্রেক্ষিতে বাজারে একটি বৃদ্ধি লক্ষ্য করা যাবে। অর্থাৎ বিনিয়োগের সুযোগও বাজেটের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আসবে। আশা করা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক পরিকাঠামো, উৎপাদন ও প্রতিরক্ষা খাতে বিশেষ নজর রাখতে চলেছে। তাই Stock বাজারের ক্ষেত্রেও এই খাতগুলিতে বিনিয়োগের সুযোগ মিলতে পারে।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





