buzywithinfoBuzy With Info
Everything About Business
Foreign investors

পূর্নাঙ্গ বাজেট পেশ হওয়ার আগেই সুখবর! বাড়ছে বিদেশী বিনিয়োগকারীদের সংখ্যা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়ে ছিলো। যার কারণে দেশীয় বাজারে দুই মূল সূচকে লাগাতার পতন ও লক্ষ্য করা গেছে। এমন অবস্থায় Foreign investors -রা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পেয়েছে। যার দরুণ তাঁরা বিনিয়োগ তুলে নিয়েছিলেন এবং নতুন করে বিনিয়োগ করছিলেন না। তবে ৪জুন,২০২৪ তারিখের পর শেয়ার বাজারে গতি ফীরে এসেছে এবং ধীরে ধীরে স্থীতিশীল হয়েছে। যার পর থেকে Foreign investorsরাও ভারতীয় শেয়ার বাজারে ফিরেছেন। তবে তার সংখ্যা আগের তুলণায় অনেক কম থাকায় চিন্তিত ছিলেন। কিন্তু সম্প্রতি তথ্য বলছে Foreign investors দের সংখ্যা এবং বিনিয়োগের অর্থের পরিমাণ বেড়েছে। 

10

বিশেষজ্ঞদের মতে কেন্দ্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। যার প্রভাব শেয়ার বাজারেও পড়েছে। এবার কেন্দ্রীয় সরকার চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। যার দরুণ সরকারের নজর সেই দিকে রয়েছে। বাজেটে ভারতীয় অর্থনীতির প্রসারের সাথে শেয়ার বাজারও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা রয়েছে। আর ইতি মধ্যে সেনসেক্স ৭৯ হাজার পয়েন্টে পৌঁছেছে। যা ৮০ হাজার ছুঁতেও পারে আগামী দু-সপ্তাহের মধ্যে। অন্যদিকে ২৪ হাজার পয়েন্টে পৌঁছেছে নিফটি। এমন অবস্থায় অতিরিক্ত মুনাফা হাত ছাড়া করতে চাইবেন না Foreign investorsরা। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

অবশ্য আগামী দিনে বাজেটের উপর নির্ভর করছে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ। সাথে তাঁরা দেখবেন এপ্রিল – জুন মাসের ত্রৈমাসিকের ফলাফল। অর্থাৎ আগামী দিনে বিদেশী বিনিয়োগকারী সংস্থাগুলির বিনিয়োগ বাড়বে নাকি কমবে তা বেশকিছু বিষয় ওপর নির্ভর করছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে বিদেশী বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজারে ২৬,৫৬৫ কোটি টাকার লগ্নি করতে দেখা গেছে।  

Foreign investors

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading