ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিভাগের সাথে যুক্ত আরও একটি কোম্পানির IPO (Initial Public Offer) আজ এক্সচেঞ্জ মার্কেটে তালিকাভুক্ত হল, আজ অর্থাৎ শুক্রবার (২৪মে, ২০২৪)। আর তালিকাভুক্ত হওয়ার দিনেই দারুণ চমক দিল বিনিয়োগকারীদের। মূলত কোম্পানিটি আটা, ভেষজ এবং মশলা, অপরিশোধিত দাল, শস্য, হলুদ সরষের তেল তৈরির কাজের সাথে যুক্ত। আর এমন একটি কোম্পানি মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে এবং কর্পোরেট কাজে খরচ করার জন্য সংগ্রহ করতে IPO লঞ্চ করে। এছাড়া সংস্থাটি ব্যবসায়িক মডেল তৈরির কাজে, পরিমাণ মতো পণ্য তৈরি করতে এবং প্যাকেজের মাধ্যমে পণ্যের সেলফ লাইফ বাড়াতেও মূলধনের প্রয়োজন যা IPO- এর মাধ্যমে সংগ্রহ করেছে।

ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বিভাগের সাথে যুক্ত কোম্পানি ‘HOAC Foods’- এর IPO- তে সম্পূর্ণ নতুন ইস্যুর সংখ্যা প্রায় ১১.৫৫ লক্ষ ছিল। আর কোম্পানিটির IPO বিনিয়োগকারী দের দ্বারা প্রায় ২ হাজার গুণ সাবস্ক্রাইব করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজই HOAC Foods- এর শেয়ার NSE SME প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়। আর ডেবিউ করার সময় শেয়ারটির মূল্য ছিল ১৪৭ টাকা। যা কোম্পানির ৪৮ টাকা ইস্যু মূল্য থেকে বেশি। এছাড়া তালিকাভুক্ত হওয়ার আগে HOAC Foods- এর শেয়ার ১৭৫ টাকার প্রিমিয়ামে গ্রে- মার্কেটে ট্রেড করেছে। বিনিয়োগকারীদের খুশির ঠিকানা নেই, কারণ সংস্থাটির শেয়ার মূল্য তালিকাভুক্ত হওয়ার সময় ২০৬.২৫% বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস (FMCG) এর সেক্টর হল দেশের চতুর্থ বৃহত্তম সেক্টর। আর বিভাগটি গত চার বছরে বিপুল বৃদ্ধির সম্মুখীন হয়েছে। সাথে বছরের পর বছর ধরে ব্র্যান্ড সচেতনতার ফলে বিভাগটি সম্প্রসারিত হয়েছে। বর্তমানে এই বিভাগে ফোকাস করেছে বহু সংস্থা। আর ‘HOAC Foods’ এর ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে আয় হয়েছে ১১.৪৮ কোটি টাকা এবং সংস্থাটির কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লক্ষ টাকা।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



