buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বিক্রি করলেও দ্বিগুণ হারে বিনিয়োগ করছেন দেশীয় বিনিয়োগকারীরা; চোখ রাখুন বিনিয়োগ রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অক্টোবরের শেষ সপ্তাহে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) নিট বিক্রেতা হিসাবে ট্রেডিং সেশন শেষ করেছেন। যার ফলে ভারতীয় শেয়ার মূল্য ১,৮৮৪ কোটি টাকা কমেছে। এদিকে অস্থায়ী (Provisional) এক্সচেঞ্জ ডাটা বলছে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (DII) ৩ নভেম্বর, ২০২৫ (সোমবার) ৩,৫১৬ কোটি টাকা মূল্যের শেয়ার কিনেছেন। রিপোর্ট অনুসারে, DII অক্টোবরের শেষ সপ্তাহে ১৫,৫২০ কোটি টাকার শেয়ার কিনেছে এবং ১২,০০৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। যেখানে FII ৯,৬২৮ কোটি টাকার শেয়ার কিনেছেন এবং ১১,৫১২ কোটি টাকার শেয়ার অফলোড (বিক্রি) করেছেন। 

5 2

৩ নভেম্বর ভারতীয় ইক্যুইটি মার্কেট ইতিবাচক ধারায় লেনদেন শেষ করে, তবে আজ সেনসেক্স ইনডেক্স দুপুরের ট্রেডিংয়ে ২৬৯.১০ পয়েন্ট কমে ৮৩,৭১১.৪৬- এ দাঁড়িয়েছে, যেখানে নিফটি৫০ ৯০.৫৫ পয়েন্ট কমে ২৫,৬৭২.৮০-এ পৌঁছেছে। BSE মিডক্যাপ ১০৩.৯৫ পয়েন্ট বা ০.২৩% কমে ৪৭,২৩০.৪৩-এ দাঁড়িয়েছে এবং BSE স্মলক্যাপ ২৮৫.১০ পয়েন্ট বা ০.৫৩% কমে ৫৩,৯৬৭.৯২-এ দাঁড়িয়েছে। আর এর কারণ হলো মার্কেট ভোল্যাটিলিটি বা বাজার অস্থিরতা। অবশ্য কালকেও পতনের সাথে শেয়ার বাজারে লেনদেন শুরু হয়, যা পরে বৃদ্ধির সম্মুখীন হয়। 

৩নভেম্বরের আগের তিন সেশনেও বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিট বিক্রেতা হিসাবে ছিলেন। যেখানে শেষ আট সেশনে নিট ক্রেতা হিসাবে রয়েছেন দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। চলুন তবে শেষ সাতদিনে FIIs-এর ভারতীয় মার্কেটের এক্টিভিটির উপর নজর রাখা যাক–

তারিখদৈনিক ক্রয়দৈনিক বিক্রয়মোট ক্রয় / বিক্রয়
২৪ অক্টোবর১১,৭৬৮.২৪ কোটি টাকা১১,১৪৬.৭৭ কোটি টাকা৬২১.৫১ কোটি টাকা
২৭ অক্টোবর১১,৮২৩.৩৫ কোটি টাকা১১,৮৭৮.৯২ কোটি টাকা-৫৫.৫৮ কোটি টাকা
২৮ অক্টোবর২৮,১৭৪.৮২ কোটি টাকা১৭,৮৩৫.০২ কোটি টাকা১০,৩৩৯.৮০ কোটি টাকা
২৯ অক্টোবর১০,১৯০.৫৯ কোটি টাকা১২,৭৩০.৭৫ কোটি টাকা-২,৫৪০.১৬ কোটি টাকা
৩০ অক্টোবর৯,৩৫০.০৭ কোটি টাকা১২,৪২৭.৬৬ কোটি টাকা-৩,০৭৭.৫৯ কোটি টাকা
৩১ অক্টোবর১১,৫৩১.৭৫ কোটি টাকা১৮,৩০১.০৯ কোটি টাকা-৬,৭৬৯.৩৪ কোটি টাকা
৩ নভেম্বর৯,৬২৮.২৪ কোটি টাকা১১,৫১২.০২ কোটি টাকা-১,৮৮৩.৭৬ কোটি টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading