Article By – সুনন্দা সেন

ভারতে IT সেক্টর অস্থিরতার মধ্যে রয়েছে। বিনিয়োগকারীদের মনে আতঙ্ক জন্মানোর কারণে IT শেয়ারের দাম শীর্ষ স্থান থেকে প্রায় ৩৩% হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা, ডাউনগ্রেড এবং লক্ষ্যমাত্রার দাম হ্রাসের ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে শীর্ষ ১০টি IT শেয়ারেরবাজার মূল্য সম্মিলিতভাবে ৮৮,০০০ কোটি টাকা কমেছে। আর নিফটি IT ইন্ডেক্স তারপরে ক্রমাগত মন্দার দিকে অগ্রসর হচ্ছে। ভারতের বৃহত্তম সফ্টওয়্যার পরিষেবা রপ্তানিকারক টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS-এর শেয়ার দাম প্রায় ২৩% কমেছে। যার ফলে বিনিয়োগকারীদের প্রায় ৩.৭ লক্ষ কোটির টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
১০টি IT শেয়ারের মধ্যে রয়েছে ইনফোসিস, HCL টেক এবং টেক মাহিন্দ্রার নাম। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে LTI Mindtree-এর শেয়ার। অন্যদিকে উইপ্রো সবচেয়ে ভালো অবস্থায় থাকলেও শেয়ারের দাম ১৬% কমেছে। আসুন তবে দেখে নেওয়া যাক IT সেক্টরে শেয়ারের পতনের কারণগুলি বিষয়:
- মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা: বিশ্ববাজারে মার্কিন মন্দার আশঙ্কা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে বিনিয়োগকারীরা অস্থির হয়ে উঠছে। যার প্রভাব ভারতীয় IT খাতে পড়তে পারে। সেই আশঙ্কায় এমন অবস্থা।
- দুর্বল রাজস্ব বৃদ্ধি: বিশ্বব্যাপী ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি ভারতের লার্জক্যাপ IT সংস্থাগুলির জন্য রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস ১০০ থেকে ২০০ বেসিস পয়েন্ট কমিয়েছে। ২০২৫ অর্থবছরে ৪.৫% এবং ২০২৭ অর্থবছরে ৬% প্রবৃদ্ধির আশা করছে।
AI থ্রেট: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্টের দ্রুত বিবর্তন IT পরিষেবা ইন্ডাস্ট্রির উপর প্রভাব বিস্তারের বিষয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।




