buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বিনিয়োগকারীদের জন্য দারুণ সুযোগ, আপনিও করতে পারেন অ্যাফেকন্স ইনফ্রাস্ট্রাকচারের IPO-তে বিনিয়োগ! রইলো সাবস্ক্রিপশন সংক্রান্ত জরুরী তথ্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (AFcons Infrastructure Limited)-এর প্রাথমিক পাবলিক অফার অর্থাৎ IPO ২৫ অক্টোবর, ২০২৪-এ সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছে। আর তা ২৯ অক্টোবর, ২০২৪-এ সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। তাই বিনিয়োগকারীদের কাছে এই IPO-তে বিনিয়োগ করার জন্য কেবল দু দিন মাত্র সময় হাতে আছে। অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচারের মতে, তারা IPO সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ সক্রিয় প্রতিক্রিয়া পায়নি। অন্যদিকে আন্দরথী, অরিহন্ত ক্যাপিটাল মার্কেটস, BP ইক্যুইটিক, কানারা ব্যাংক সিকিউরিটিজ, মেহতা ইক্যুইটিজ, স্বস্তিকা ইনভেস্টমেন্টের মতো একাধিক শীর্ষস্থানীয় ব্রোকারেজগুলি ‘সাবস্ক্রাইব’ ট্যাগ নির্ধারন করেছে। 

11

অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার IPO-এর GMP বা গ্রে মার্কেট প্রিমিয়াম আজ অর্থাৎ ২৮ অক্টোবর, ২০২৪ ১৮ টাকা। যা গত সপ্তাহের ৫৯ টাকা থেকে ৪১ টাকা কম। এর জন্য দুর্বল সেকেন্ডারি মার্কেট সেন্টিমেন্টকে দায়ী করা যেতে পারে। কারণ নিফটি৫০ সূচক টানা চার সেশনে পতনের সম্মুখীন হয়েছে। যাই হোক আজ GMP-এ IPO ইতিবাচক থাকবে বলে আশা করা হচ্ছে। বিডিং-এর দ্বিতীয় দিনে প্রাথমিক সেশনে IPO ০.১৭ বার সাবস্ক্রাইব করা হয়েছে। চলুন তবে IPO সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক:-

  1. IPO সাবস্ক্রিপশন বন্ধ হবে ২৯ অক্টোবর, ২০২৪-এ। 
  1. কোম্পানিটি IPO-এর মাধ্যমে ৫,৪৩০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। 
  1. নির্ধারিত প্রাইস ব্যান্ড ইক্যুটি প্রতি ৪৪০ টাকা থেকে ৪৬৩ টাকা। 
  1. IPO-এর মধ্যে ৭৭% OFS রয়েছে। 
  1. IPO-এর মূল্য শেয়ার প্রতি ৭.১৮% বাড়বে বলে আশা করা হচ্ছে। 
  1. কোম্পানির IPO বরাদ্দের তারিখ ৩০ অক্টোবর, ২০২৪।
  1. অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার লিস্টিং হবে ৪ নভেম্বর,২০২৪। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading