Article By – সুনন্দা সেন

ভারতের সিকিউরিটিজ মার্কেটের নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি একটি আনরেজিস্টার বিনিয়োগ উপদেষ্টা ব্যবসা পরিচালনা করার জন্য এক ইউটিউবারের উপর কড়া পদক্ষেপ নিয়েছে। বাজার নিয়ন্ত্রক ইউটিউবার রবীন্দ্র কলু ভারতী এবং তার কোম্পানি ‘রবীন্দ্র ভারতী শিক্ষা প্রতিষ্ঠান’- এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নিয়ন্ত্রক ৪ এপ্রিল, ২০২৫ পর্যন্ত তাদের সিকিউরিটিজ মার্কেটে নিষিদ্ধ করা হয়েছে। এবং ৯.৫ কোটি টাকার জরিমানা আরোপ করেছে। যা তারা অবৈধ কার্যকলাপের মাধ্যমে উপার্জন করেছে।
সেবির তদন্তে দেখা গেছে যে ভারতী এবং তার কোম্পানি শেয়ার বাজারের অনভিজ্ঞ বিনিয়োগকারীদের বাজার বিষয় পরামর্শ, বাণিজ্য সুপারিশ এবং কার্যকরী পরিষেবা দিয়ে প্রলুব্ধ করছিল। আর ভারতীর দুটি চ্যানেলের ১৯ লাখ গ্রাহক তার পরামর্শ অনুসরণ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ প্রচার নিজেদের কাজে লাগিয়েছে। কোম্পানি সেবির রেজিস্ট্রেশন ছাড়াই কাজ করেছে। পৃথক পৃথক বিনিয়োগকারীদের কাছে একাধিক বিনিয়োগ পরিকল্পনা বিক্রি করার এবং তাদের কোম্পানি অনুযায়ী সীদ্ধান্ত নিতে বাধ্য করেছে প্ররোচনার সহিত। নিয়ম লঙ্ঘণের পাশাপাশি তার ফলোয়ারসদের স্বার্থ সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে।
সেবি জরিমানা, ঋণ মেটানো এবং মার্কেট থেকে নিষিদ্ধ করার পাশাপাশি একাধিক নিষেধাজ্ঞা জারী করেছে ভারতী এবং তার কোম্পানির বিরুদ্ধে। এছাড়া তাদের বিনিয়োগ উপদেষ্টা পরিষেবা প্রদান করা থেকেও নিষিদ্ধ করেছে। আর জানা যাচ্ছে যে বাজার নিয়ন্ত্রক সেবি কোম্পানি এবং তার অন্যান্য সহযোগীদের উপর আরও ১০ লক্ষ টাকা জরিমানা জারি করেছে। আশা করা হচ্ছে সেবির এই পদক্ষেপ, যথাযথ অনুমোদন ছাড়া সিকিউরিটিজ মার্কেটে কাজ করার পাশাপাশি প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসাবে চিহ্নিত হবে৷




