buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

UPI লেনদেনে মহারাষ্ট্র, কর্ণাটকসহ ৪টি রাজ্য ১ বিলিয়নের বেশি ট্রানজেকশনের রিপোর্ট করেছে; দেশের মধ্যে UPI লেনদেনে কোন রাজ্যের অংশীদার কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

UPI আর কিছু দিনে বিশ্বব্যাপী পেমেন্ট জায়ান্ট ভিসার দৈনিক লেনদেনকে ছাড়িয়ে যেতে পারে। মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্মটি প্রতিদিন প্রায় ৬৫০ মিলিয়ন লেনদেনের সুবিধা প্রদান করে। আর প্রতিমাসে প্রায় ২৫ লক্ষ কোটি টাকার ১৮ বিলিয়নেরও বেশি লেনদেনের রিপোর্ট সাবমিট করেছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬ সালের) প্রথম ত্রৈমাসিকে মহারাষ্ট্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI লেনদেনের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তবে শীর্ষ পাঁচটি শহরে রাজধানী দিল্লী এবং শীর্ষ ১০টি শহরের তালিকায় জায়গা করে নিতে পারেনি পশ্চিমবঙ্গ। দেশের মোট UPI লেনদেনে পশ্চিমবঙ্গের অংশিদারিত্বের পরিমাণ ছিল মাত্র ৩.১০%।

July 18 New in article ads By Sir

চলুন তবে দেখে নেওয়া যাক মোট UPI লেনদেনে অংশীদার ১০টি রাজ্যের অংশীদারিত্ব কত এবং তাদের নাম কী? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অনুসারে:-

স্থানরাজ্যের নামUPI লেনদেনে অংশীদারিত্ব
১.মহারাষ্ট্র১৩.১৯%
২.কর্ণাটক৭.৭৩%
৩.উত্তরপ্রদেশ (UP৭.৫০%
৪.তেলেঙ্গানা৫.৮৩%
৫.তামিলনাড়ু৪.৬০%
৬.রাজস্থান৪.০৯%
৭.মধ্যপ্রদেশ (MP)৩.৬৮%
৮.অন্ধ্রপ্রদেশ৩.৬৫%
৯.বিহার৩.৬৩%
১০.দিল্লী৩.২৪%

দেশের সবচেয়ে জনপ্রিয় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এক মাসে ২৪ লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন সম্ভব হয়েছে। NPCI এর প্রতিবেদন অনুসারে, মে,২০২৫-এ মহারাষ্ট্র UPI-এর মাধ্যমে ৩ লক্ষ কোটি টাকার লেনদেন করেছে বলে জানিয়েছে। তারপর কর্ণাটক প্রায় ২ লক্ষ কোটি টাকার লেনদেন করেছে। উত্তর প্রদেশ ১.৮ লক্ষ কোটি টাকার এবং তেলেঙ্গনা ১.৭৫ লক্ষ কোটি টাকার লেনদেন করেছে বলে জানা যাচ্ছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading