buzywithinfoBuzy With Info
Everything About Business
GSDP

চাপের মুখে বাংলার অর্থনীতি! নতুন সরকার গঠনে অর্থনৈতিক বাধা কোনগুলি এবং রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পশ্চিমবঙ্গের বর্তমান আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হলেও তার ওপর বাড়ছে চাপ। রাজ্যের অর্থনীতি আকারে বড় এবং GSDP বা মোট রাজ্য উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে, তবে একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ঋণের পরিমাণ। শেষ বাজেট অনুযায়ী, রাজ্যের মোট ঋণ দ্রুত বেড়ে ৮ লক্ষ কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের রাজস্ব ঘাটতি এবং আর্থিক ঘাটতি দুটোই উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে। অর্থনীতিবিদদের মতে, রাজ্যের আয় বাড়ানো এবং ঋণ নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

10

ভোটের হাওয়া বদলে হওয়ায় রাজ্যের দায়িত্বে এবার ভারতীয় জনতা পার্টি (BJP)। ক্ষমতায় আসার পর জাতীয় দলটিকে বেশকিছু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আর সেই সমস্যাগুলি হলো,

  • উচ্চ ঋণের বোঝা: রাজ্যের মোট ঋণ ইতিমধ্যেই খুব বেশি, ফলে সুদ পরিশোধেই বড় অংশ খরচ হবে।
  • উচ্চ আর্থিক ঘাটতি (Fiscal Deficit): আয়ের তুলনায় খরচ বেশি, তাই নিয়মিত ঋণ নিতে হবে। আবার অতিরিক্ত ঋণের বোঝা বাড়তে পারে। 
  • রাজস্ব ঘাটতি (Revenue Deficit): দৈনন্দিন খরচ মেটাতেও ধার নিতে হচ্ছে, যার সরকারি প্রভাব পড়ছে রাজ্যের রাজস্ব ঘাটতিতে। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে একটি।
  • বড় সামাজিক প্রকল্পের চাপ: আগের সরকার চালু করা ভাতা ও সাবসিডি চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ। এছাড়াও বেশকিছু স্কিমের টাকা এবং সরকারি কাজের টাকা নতুন সরকারকেই দিতে হবে।
  • নতুন প্রকল্পে সীমিত টাকা: ঋণ ও ঘাটতির কারণে নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ কম হতে পারে। 
  • রাজস্ব বাড়ানোর চাপ: কর আদায় বাড়ানো ও নতুন বিনিয়োগ আনা জরুরি, যা সময়সাপেক্ষও। তাই রাজস্ব নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হতে পারে এবং চাপও বাড়বে।
  • অর্থনীতি বনাম রাজনীতি: খরচ কমানো বা কর বাড়ানো অর্থনৈতিকভাবে দরকার হলেও রাজনৈতিকভাবে কঠিন হতে পারে।

এমন এক অবস্থায় আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রাজ্যের অর্থনৈতিক ভবিষৎ কী? আসলে অর্থনীতির ভবিষ্যৎ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে রাজ্যের ভৌগোলিক অবস্থান, বন্দর ও কৃষি ভিত্তি শক্তিশালী হওয়ায় শিল্প ও বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতও ভবিষ্যতে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে অন্যদিকে, উচ্চ ঋণের বোঝা এবং রাজস্ব ঘাটতি অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। যদি এই আর্থিক সমস্যাগুলি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হতে পারে। 
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন জোরদার করা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা—এই তিনটি বিষয়ই আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের নজর রাখা উচিত আগামী দিনে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading