buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

৭টি ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে! FD – এর মেয়াদ কত? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পরপর দশটি বৈঠকে বেঞ্চমার্ক সুদের হার অপরিবর্তিত রাখার পরে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI চলতি বছরের ডিসেম্বরে নির্ধারিত পরবর্তী মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের মতামত হলো, যতদিন সম্ভব আপনার সঞ্চয়কে স্থায়ী আমানতে বা ফিক্সড ডিপোজিটে (FDs) লক করে রাখুন। এছাড়া বর্তমান সময়ে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে FD। 

10

ব্যাংক, নন – ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং পোস্ট অফিসে FD এর সুবিধা পাওয়া যায়। তবে জেনে রাখা ভালো যে গ্রাহকদের আকৃষ্ট করতে দেশীয় ব্যাংকগুলি সুদের হার পরিবর্তন করার পাশাপাশি আকর্ষণীয় সুদের হার অফার করে থাকে। অবশ্য কোনো ব্যাংক এক বছর বা তার কম সময়ের জন্য FD তে উচ্চ সুদের হার পাওয়া যায় না। এদিকে প্রায় প্রত্যেক ব্যাংকের ফিক্সড ডিপোজিট ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত করা যায়। এছাড়া সুদের হারের ক্ষেত্রে ব্যাংকগুলি সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ০.৫০% অতিরিক্ত সুদের হার অফার করে থাকে। 

আপনারা যদি ২ – ৩ বছরের মেয়াদের ব্যাংক FD তে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তবে জেনে রাখুন বেশ কিছু বিষয়। প্রথমত এটি একটি স্বল্প মেয়াদি বিনিয়োগ বিকল্প। দ্বিতীয় এক্ষেত্রে দেশের ৭টি ব্যাংক সর্বোচ্চ সুদের হার অফার করছে। চলুন তবে দেরি না করে ব্যাংকের নাম এবং সুদের হার সম্পর্কে জেনে নেওয়া যাক। : — 


ব্যাংক নাম
বার্ষিক সুদের হার 
সাধারণ নাগরিকদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য 
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ৬.৭০%৭.২০%
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)৬.৭৫%৭.২৫%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)৭%৭.৫০%
HDFC ব্যাংক ৭%৭.৫০%
ICICI ব্যাংক ৭%৭.৫০%
কোটাক মাহিন্দ্রা ব্যাংক৭%৭.৫০%
ফেডারেল ব্যাংক৭%৭.৫০%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading