এখনো পর্যন্ত দেশের শ্রেষ্ঠ, অন্যতম এবং বিশ্বস্ত বিনিয়োগ বিকল্প হল ফিক্সড ডিপোজিট। আর FD এর জনপ্রিয়তার অন্যতম কারণগুলির মধ্যে একটি হল শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডের মতো এই বিনিয়োগ বিকল্পে ঝুঁকি থাকে না এবং এতে নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায়। তবে অনেকেই মনে করেন ব্যাংক বা পোষ্ট অফিসে করা FD তে অন্যান্য বিনিয়োগ বিকল্পের তুলনায় কম রিটার্ন পাওয়া যায়। আপাত দৃষ্টিতে দেখলে এটি একদম সত্য ধারণা। তবে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার ক্ষেত্রে এমন একটি কৌশল রয়েছে, আর সেই পদ্ধতিতে বিনিয়োগ করলে রিটার্ন অনেকটা বেশি পাওয়া যায়। আপনি যদি ঝুঁকি নিতে না চান বা প্রস্তুত না থাকেন, তাহলে FD- তে বিনিয়োগ করার এই কৌশলটি দেখে নেওয়া আবশ্যক।
অবশ্য যদি আপনি বিনা ঝুঁকিতে এবং FD থেকে উচ্চ রিটার্ন পেতে চান তারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন Central Government Schemes- এ। ফিক্সড ডিপোজিটের মতো সরকারি স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অপসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

এবার চলুন মূল আলোচনায় ফেরা যাক, আপনি যদি ঝুঁকি না নিয়ে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে স্থির তবে বেশি রিটার্ন পেতে চান, তবে অবিলম্বে বিনিয়োগ করুন ল্যাডারিং বিনিয়োগ কৌশল বা Laddering Investment Strategy- এর মাধ্যমে। আর এই বিনিয়োগ পদ্ধতিতে আপনি কোনো একটি নির্দিষ্ট ফিক্সড ডিপোজিট প্ল্যানে বিনিয়োগ করার পরিবর্তে ভিন্ন ভিন্ন মেয়াদি FD স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাবেন। এছাড়া যদি কেউ স্বল্প মেয়াদি FD স্কিমে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ম্যাচিউরিটির পরে পুনরায় বিনিয়োগ করার সুবিধা পান। এর ফলে বিনিযোগকারীরা সুদের হার ওঠা-নামার সময় সরাসরি সুদ বৃদ্ধির লাভ পেয়ে থাকেন।
ল্যাডারিং কৌশল পদ্ধতি অবলম্বন করে আপনি যদি বিনিয়োগের অর্থ ভাগ করে ১,২,৩ এবং ৫ বছরের FD- তে বিনিয়োগ করেন, তখন এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটটি ম্যাচিওর হলে আপনি পুনরায় বিনিযোগ করে নতুন সুদের হারের সুবিধা পেতে পারেন। এছাড়া ভিন্ন ভিন্ন মেয়াদের FD- তে বিনিয়োগ করার কারণে আপনার কাছে টাকা সাপলাই হতে থাকে।




