Article By – সুনন্দা সেন

মনিটারি পলিসি বৈঠক সম্পন্ন করার পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদ থেকে অবসর নিলেন শক্তিকান্ত দাস। দাস গত ছয় বছর ধরে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ৯ ডিসেম্বর, ২০২৪-এ ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে বর্তমান রেভিনিউ সেক্রেটারি বা রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে নিযুক্ত করেছে। এবার তিনি দাসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এই অ্যাপয়েনমেন্ট বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিতে, কে নেতৃত্ব দেবে তা নিয়ে কয়েক সপ্তাহের জল্পনা – কল্পনার অবসান ঘটিয়েছে।
নতুন গভর্নর একটি চ্যালেঞ্জিং সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের কার্যভার গ্রহণ করছেন। বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাতটি ত্রৈমাসিকের সর্বনিম্ন স্তর ৫.৪%- এ নেমে এসেছে। আর শক্তিকান্ত দাসের অধীনে মুদ্রাস্ফীতির ঝুঁকির বিষয়ে উদ্বেগ উল্লেখ করে RBI প্রায় দুই বছর ধরে সুদের হার ৬.৫%-এ স্থির রেখেছে। তবে অন্যদিকে সুদের হার কমানোর চাপ বাড়তে রয়েছে। শেষ বারের মনিটারি পলিসি বৈঠকে সুদের হার স্থির রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, নতুন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার বিশাল অভিজ্ঞতা রয়েছে। আর তিনি নিশ্চিত যে মালহোত্রা আগামী দিনে মূল্যস্ফীতির সাথে ভারসাম্য রেখে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুদ্ধার করবেন।
সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০- ব্যাচের একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS অফিসার। কর্মজীবনে তিনি বিদ্যুৎ, অর্থ, কর (Tax), তথ্য প্রযুক্তি এবং খনিসহ বিভিন্ন খাতে কাজ করেছেন। এর আগে মালহোত্রা রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তাঁর বর্তমান ভূমিকা পালনের আগে, তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলের। তিনি পণ্য ও পরিষেবা কর বা GST কাউন্সিলের পদাধিকার সচিব হিসাবেও কাজ করেছেন।




