buzywithinfoBuzy With Info
Everything About Business
Hospital

হাসপাতালের সংখ্যা বাড়ছে কিন্তু কমছে লাভের মার্জিন! ভারতের বড় হাসপাতাল চেইনগুলির সামনে নতুন চ্যালেঞ্জ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা খাতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের শীর্ষ হাসপাতাল চেইনগুলি দ্রুত নতুন হাসপাতাল, বেড এবং চিকিৎসা কেন্দ্র বাড়ানোর পথে এগোচ্ছে। কিন্তু এই আগ্রাসী সম্প্রসারণের ফলে তাদের লাভের মার্জিন বা প্রোফিটেবিলিটি চাপে পড়তে শুরু করেছে। অ্যাপোলো হসপিটাল, ফোর্টিস হেলথকেয়ার, ম্যাক্স হেলথকেয়ার, নারায়ানা হেলথ এবং আস্টার ডিএম হেলথকেয়ার- এর মতো সংস্থাগুলি আগামী কয়েক বছরে হাজার হাজার নতুন বেড যোগ করার পরিকল্পনা করেছে।

10

বাড়তে থাকা স্বাস্থ্যসেবার চাহিদা, বীমার আওতায় রোগীর সংখ্যা বৃদ্ধি এবং টায়ার–২ ও টায়ার–৩ শহরে উন্নত চিকিৎসার চাহিদাকে সামনে রেখেই এই সম্প্রসারণ। তবে নতুন হাসপাতাল তৈরি করতে বিপুল মূলধন বিনিয়োগ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি কেনা এবং পরিচালন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। যার ফলে নতুন হাসপাতাল গুলি পূর্ণ ক্ষমতায় রোগী পরিষেবা শুরু করতে সময় নেওয়ায় প্রথম কয়েক বছর লাভের মার্জিন কমে যেতে পারে। 

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সম্প্রসারণ হাসপাতাল চেইনগুলির আয় বাড়াতে সাহায্য করবে। ভারতের বড় হাসপাতাল চেইনগুলির দ্রুত সম্প্রসারণ স্বাস্থ্যখাতে বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। তবে নতুন হাসপাতাল নির্মাণ ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় স্বল্পমেয়াদে কোম্পানিগুলির লাভের মার্জিন চাপে থাকতে পারে। তাই এই প্রবণতা স্বাস্থ্যসেবা শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পাশাপাশি হাসপাতাল কোম্পানিগুলির আর্থিক কর্মক্ষমতা ও বিনিয়োগকারীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading