buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

RBI নীতি পরিবর্তনের পর একাধিক ব্যাংক তার FD সংক্রান্ত পরিবর্তন করেছে; তালিকায় নেই তো আপনার ব্যাংক? দেখে নিন এক নজরে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ৯ এপ্রিল ঘোষণা দিয়েছে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬% হওয়ার। যা ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়ে আনার সম্ভাবনাকে এগিয়ে আনছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ২০২২ সালের নভেম্বর থেকে অপরিবর্তিত থাকার পর দ্বিতীয় বার রেট কাট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একাধিক ভারতীয় ব্যাংকের স্পেশাল FD মেয়াদ চলতি অর্থবছরের শুরুর আগেই শেষ হয়েছে। তারপরেই সামনে এলো সুদের হার কমে যাওয়ার আশঙ্কা। সম্প্রতি বছরগুলিতে উচ্চসুদের হারের পর এই পতন FD বিনিয়োগকারীর সংখ্যার হ্রাসের জন্য দায়ী থাকবে।

11

যে সকল ব্যাংকগুলি FD-এর সুদের হার কমিয়েছে, তাদের তালিকা নীচে দেওয়া হলো। সাথে রয়েছে বিবরণ।:-

  1. কানারা ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে, যা ৩ কোটি টাকার কম মূল্যের FD-এর জন্য প্রযোজ্য। ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, তারা সাধারণ নাগরিকদের মেয়াদ অনুযায়ী ৪% থেকে ৭.২৫% এবং প্রবীণ নাগরিকদের ৪%থেকে ৭.৭৫% পর্যন্ত সুদের হার অফার করছে।
  1. কোটাক মাহিন্দ্রা ব্যাংক সম্প্রতি FD সুদের হার ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। পরিবর্তনের পর ব্যাংকটি মেয়াদ অনুযায়ী সাধারণ নাগরিকদের ২.৭৫% থেকে ৭.৩০% এবং প্রবীণ নাগরিকদের ৩.২৫% থেকে ৭.৮০% পর্যন্ত সুদের হার অফার করছে।
  1. ব্যাংক অফ বরোদা রেট কাটের পর নতুন FD স্কিম চালু করেছে। যার নাম ‘BOB স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম’। তবে স্পেশাল উৎসব ডিপোজিট স্কিম বন্ধ করেছে। BOB জানিয়েছে নতুন স্কিমটি ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য।
  1. শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক ৩ কোটি টাকার কম মূল্যের FD-এর ক্ষেত্রে সুদের হার পরিবর্তিত করেছে। ব্যাংকটি সম্প্রতি সাধারণ নাগরিকদের জন্য ৩.৫% থেকে ৮.৩০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪% থেকে ৮.৮০% বার্ষিক সুদের হার অফার করছে।
  1. ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকও FD সুদের হার কমিয়ে সাধারণ নাগরিকদের জন্য ৩.৫% থেকে ৮.০৫% এবং প্রবীণদের ৪% থেকে ৮.৫৫% পর্যন্ত সুদের হার অফার করছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading