Article By – সুনন্দা সেন

আপনি যদি ফিক্সড ডিপোজিট বা FD-তে বিনিয়োগ শুরু করতে চান, তবে নিজের পার্শ্ববর্তী ব্যাংকে বিনিয়োগ করার আগে একটু রিসার্চ করে নিন। সামান্য রিসার্চ আপনাকে সেভিংসের সাথে উচ্চ মূল্যের লাভের সুযোগ করে দেয়। বিশেষ করে যারা ঝুঁকি ছাড়াই স্থিতিশীল রিটার্নের খোঁজ করছেন তাদের জন্য FD নিরাপদ বিনিয়োগ বিকল্প। তবে RBI বর্তমানে রেপো রেট না কমালেও অতীতে কমানোর ফলে এর প্রভাব FD সুদের হারে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে যে আগামীতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেট কমানোর সম্ভাবনা রয়েছে। যে কারণে একনি রিসার্চের সাথে উচ্চ FD হারের সাথে বিনিয়োগ করা একটি বৃদ্ধিমান আর্থিক পদক্ষেপ হতে পারে।
এছাড়াও প্রবীন নাগরিকদের জন্য বেশিরভাগ ব্যাংকের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট তাদের আয়ের উপর উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বিশেষ করে তাদের জন্য যারা দৈনন্দিন খরচের জন্য সুদের উপর নির্ভরশীল। চলুন তবে দেখে নেওয়া যাক ভারতের কোন আটটি শীর্ষস্থানীয় ব্যাংক তিন বছরের FD-তে সর্বোচ্চ সুদের হার অফার করছে এবং সুদের হারগুলি হলো:
- ICICI ব্যাংক এবং ফেডারেল ব্যাংকের মতো শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলি তিনবছরের FD- তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। উভয় ব্যাংক সাধারণ নাগরিকদের ৬.৬% এবং প্রধাণ নাগরিকদের জন্য ৭.১% সুদের হার অফার করছে।
- HDFC ব্যাংকও সেই পথ অবলম্বন করেছে। প্রাইভেট ব্যাংকটি তিন বছরে FD-তে সাধারণ নাগরিকদের ৬.৪৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৯৫% সুদের হার অফার করছে।
- কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৩ বছরের মেয়াদের FD-তে সাধারণ নাগরিকদের ৬.৪% এবং প্রবীণ নাগরিকদের ৬.৯% সুদের হার অফার করছে।
এই ক্ষেত্রে পিছিয়ে নেই পাবলিক সেক্টর ব্যাংক (PSB) বা সরকারি ব্যাংক। শীর্ষস্থানীয় ব্যাংকগুলি তিনবছরের FD-তে সুদের হার অফার করছে,
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের যথাক্রমে ৬.৬% এবং ৭.১% সুদের হার অফার করছে।
- ব্যাংক অফ বরোদা (BOB) সাধারণ নাগরিকদের ৬.৫% এবং প্রবীণ নাগরিকদের ৭% সুদের হার অফার করছে।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সাধারণ গ্রাহকদের ৬.৪% এবং প্রবীণদের জন্য ৬.৯% সুদের হার অফার করছে।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ গ্রাহকদের এবং প্রবীণদের জন্য অফার করছে যথাক্রমে ৬.৩% এবং ৬.৮% সুদের হার।




