buzywithinfoBuzy With Info
Everything About Business
bank

আগস্ট মাসের ব্যাংক হলিডে লিস্ট এল সামনে! কোন কোন দিন থাকবে ব্যাংক বন্ধ? আর জানুন PNB ব্রেইল ডেবিট কার্ডের বিষয়ে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

উৎসবের আমেজ শুরু হযে যায় আগস্ট মাস থেকেই। যার জন্য স্কুল-কলেজের পাশাপাশি বন্ধ থাকে ব্যাংক। চলতি মাসে ব্যাংকের কিছু কাজ সম্পন্ন করার কিংবা মান্থলি ভিজিট পরিকল্পনা করার আগে অবশ্যই চোখ রাখুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI প্রদত্ত দেশের সমস্ত ব্যাংকের ছুটির তালিকায়। কেন্দ্রীয় ব্যাংক ছুটির তালিকা তিনটি বিভাগে ভাগ করে থাকে।

6 2

 প্রথম হল ন্যাশনাল সেলিব্রেশন, দ্বিতীয় হল স্টেট স্পেসিফিক হলি ডেস এবং তৃতীয় হল রিলিজিয়াস হলিডেস। অবশ্য ব্যাংক ছুটি থাকলেও গ্রাহকরা ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং এবং ATM- এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারেন। এছাড়া অন্যান্য ব্যাংকিং কাজ গুলি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। কারণ সমস্ত অনলাইন পরিষেবা সম্পূর্ণরুপে চালু থাকবে। 

এবার চলুন আগস্ট মাসের ব্যাংক হলিডের লিস্টটিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।:-

  • ১৩ আগস্ট:  ‘Patriot’s Day’ বা দেশপ্রেমিক দিবসের জন্য ১৩ আগস্ট মনিপুরের ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৫ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের প্রত্যেক রাজ্যের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। 
  • ১৯ আগস্ট:  রাখির জন্য ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, হিমাচল প্রদেশের প্রত্যেকটি ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২০ আগস্ট:  ‘শ্রী নারায়ন গুরুজয়ন্তী’ উপলক্ষ্যে এই দিন কেরালার সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। 
  • ২৬ আগস্ট:  ‘জন্মাষ্টমী’ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, সিকিম, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, ঝাড়খন্ড, শ্রীনগর এবং হিমাচল প্রদেশের ব্যাংকগুলি বন্ধ থাকবে। 
New in article ads By Sir 1

ছুটির তালিকার মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী গ্রাহকদের জন্য ডিজাইন করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)- এর ‘PNB ANTAH DRISHTI’ ব্রেইল ডেবিট কার্ড। যা দৃষ্টিহীন গ্রাহকদের আত্মবিশ্বাসী করে তোলার একটি ছোট্ট পদক্ষেপ। PNB বলেছে এই নতুন ব্রেইল ডেবিট কার্ড RuPay নেটওয়ার্কে উপলব্ধ আছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading