ভারতীয় রিজার্ভ ব্যাংক আবার পাঁচটি সমবায় বা কো-অপারেটিভ ব্যাংকের উপর আর্থিক জরিমানা আরোপ করেছে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সমবায় ব্যাংকগুলির উপর বিনিয়োগ, ঋণ এবং এক্সপোজারে নিয়ম সম্পর্কিত মান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নজরে আপনার এলাকার ব্যাংক নয় তো?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI, বিভিন্ন নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ায় আরবান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড, নাগনাথ আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, শ্রীকৃষ্ণ কো- অপারেটিভ ব্যাংক লিমিটেড, আলিবাগ কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড এবং হিন্দুস্থান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেডের উপর জরিমানা আরোপ করেছে। তবে তার আগে ৫ কো – অপারেটিভ ব্যাংকের উপর আরোপিত জরিমানার পরিমান সম্পর্কে জেনে নেওয়া যাক:-
- আরবান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড:-
RBI- এর নির্দেশনা না মেনে চলার জন্য ৫ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে। ইন্সপেকশনে দেখা গেছে যে আরবান কো – অপারেটিভ ব্যাংক বিনিয়োগে আন্তঃব্যাক এক্সপোজার সীমা লঙ্ঘণ করেছে।
- নাগনাথ আরবান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড:-
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ধারা 26A লঙ্ঘণের জন্য নাগনাথ আরবান কো – অপারেটিভ ব্যাংকের উপর ১ লাখ টাকা জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
- শ্রীকৃষ্ণ কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড:-
রিলেটিভদের ঋণ প্রদান এবং অগ্রিম অর্থ প্রদানের বিষয়ে RBI নির্দেশনা অমান্য করার জন্য শ্রীকৃষ্ণ কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড ২.০৮ লক্ষ টাকার জরিমানার সম্মুখীন হয়েছে। RBI দেখেছে যে সমবায় ব্যাংকটি এমন সংস্থাগুলিকে ঋণ অনুমোদন করেছে যারা ঋণ গ্রহণে অনুপোযুক্ত।
- আলিবাগ কো – অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড:-
RBI আলিবাগ কো – অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডকে অগ্রিম নির্দেশাবলী পরিচালনা না করার জন্য ২ লাখ টাকা জরিমানা আরোপ করেছে।
- দ্যা হিন্দুস্থান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড:-
KYC প্রয়োজনীয়তা এবং এক্সপোজার নিয়ম সহ একাধিক নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ার জন্য RBI ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করে। পাশাপাশি হিন্দুস্থান কো – অপারেটিভ ব্যাংক লিমিটেড নিয়ন্ত্রক সীমার বাইরে গিয়ে ঋণ মঞ্জুর করেছে এবং একক ঋণগ্রহীতার ক্ষেত্রে এক্সপোজার সীমা মেনে চলতে ব্যর্থ হয়েছে।
Article By – সুনন্দা সেন






