buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক জালিয়াতির ঘটনা কমেছে কিন্তু পরিমাণ বেড়েছে তিনগুণ; চোখ রাখুন RBI-এর বার্ষিক রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (২৯মে) ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের ব্যাংক জালিয়াতির ঘটনা হ্রাস পেয়েছে। তবে জালিয়াতির পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে এবং বেশিরভাগ ঘটনা ঘটেছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে। বেসরকারি খাতের ব্যাংকগুলি বেশি মামলা রিপোর্ট করলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি জালিয়াতির পরিমাণে সর্বাধিক অবদান রেখেছে। বার্ষিক প্রতিবেদন অনুসারে, ব্যাংকগুলির সাথে জড়িত জালিয়াতির ঘটনা ঘটেছে ২৩,৯৫৩টি। যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৩৪% বেশি। তবে জালিয়াতির পরিমাণ আগের অর্থবছর থেকে তিনগুণ বেড়ে ৩৬,০১৪ কোটি টাকা দাঁড়িয়েছে।

July 18 New in article ads By Sir

প্রকাশিত রিপোর্ট বলছে, ২০২৩-২৪ সালের তুলনায় ২০২৪-২৫ সালে মোট জালিয়াতির পরিমাণ বৃদ্ধি কারণ হলো পূর্ববর্তী আর্থিক বছরগুলিতে রিপোর্ট করা ১৮,৬৭৪ কোটি টাকার ১২২টি মামলায় জালিয়াতির শ্রেনীবিভাগ অপরণ করা। এছাড়া পুনঃনীক্ষার পর চলতি অর্থবছরে নতুন করে রিপোর্ট করা এবং ২৭ মার্চ, ২০২৩-এর সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছিল তা মেনে চলা নিশ্চিত করা। এছাড়া RBI-এর তথ্যে উল্লেখ করা হয়েছে ১ লক্ষ টাকার বেশি পরিমাণের জালিয়াতি যা কেবল ২০২৪-২৫-এর নয় আগের অর্থবছরেও ঘটেছে। এছাড়া RBI-এর মতে জালিয়াতির বেশির ভাগ ঘটনা ডিজিটাল পেমেন্টে লক্ষ্য করা গেছে এবং তারপর বেসরকারি খাতের ব্যাংকের ক্ষেত্রে। 

২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি খাতের ব্যাংকগুলির জালিয়াতির ঘটনা ছিল সর্বোচ্চ ১৪,২৩৩টি। যা সমস্ত ব্যাংকিং খাতের মোট আর্জি করা মামলার ৫৯.৪%। এদিকে সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ৬,৯৩৫টি মামলা রিপোর্ট করেছে। যা মোট মামলার ২৯%। তবে জালিয়াতি জড়িত পরিমাণ ছিল ২৫,৬৬৭ কোটি টাকা। যা বেসরকারি খাতের ব্যাংকগুলি দ্বারা রিপোর্ট করা ১০,০৮৮ কোটি টাকার তুলনায় বেশি। শেষ তিনবছর ধরে এটি চলছে, সরকারি ব্যাংক জালিয়াতির বেশি পরিমাণ এবং বেসরকারি খাতের ব্যাংকগুলি বেশি জালিয়াতি মামলার রিপোর্ট করছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading