Article By – আস্তিক ঘোষ

তিন কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করল ব্যাঙ্ক অফ বরোদা (BOB)। বিভিন্ন মেয়াদে সুদের হার 10 থেকে 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে এই ব্যাঙ্ক। এই পরিবর্তনের ফলে 399 দিনের মেয়াদে সাধারণ জনগণকে সর্বোচ্চ 7.30 শতাংশ এবং বয়স্ক ব্যক্তিদের 7.80 শতাংশ রিটার্ন প্রদান করছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, সংশোধিত ফিক্সড ডিপোজিট রেটগুলি 2024 এর 5 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে৷
আবাসিক ভারতীয়, সিনিয়র সিটিজেনরা 3 বছর এবং 10 বছরের বেশি মেয়াদী ডিপোজিটের জন্য 0.50 শতাংশ অতিরিক্ত ROI, 3 বছর এবং 5 বছর পর্যন্ত আমানতের জন্য 0.50+0.15 অতিরিক্ত ROI এবং 5 বছরের উপরে এবং 10 বছর পর্যন্ত মেয়াদে 0.50 শতাংশ+0.50 শতাংশ অতিরিক্ত ROI পান।
দেখে নেওয়া যাক সাধারণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক অফ বরোদার বর্তমান ফিক্সড ডিপোজিটে সুদের রেট:-
7 দিন থেকে 14 দিন:- 4.25 শতাংশ
15 দিন থেকে 45 দিন:- 4.5 শতাংশ
46 দিন থেকে 90 দিন:- 5.5 শতাংশ
91 দিন থেকে 180 দিন:- 5.6 শতাংশ
181 দিন থেকে 210 দিন:- 5.75 শতাংশ
211 দিন থেকে 270 দিন:- 6.25 শতাংশ
271 দিন এবং তার বেশি এবং 1 বছরের কম (333 দিন এবং 360 দিন ছাড়া):- 6.5 শতাংশ
333 দিন (BOB বর্ষা ধামাকা ডিপোজিট স্কিম):-7.15 শতাংশ
360 দিন (bob360):- 7.1 শতাংশ
1 বছর:- 6.85 শতাংশ
399 দিন (বব মনসুন ধামাকা প্লাস ডিপোজিট স্কিম):- 7.3 শতাংশ
1 বছরের উপরে থেকে 400 দিন (399 দিন বাদে):- 7 শতাংশ
400 দিনের উপরে এবং 2 বছর পর্যন্ত:- 7 শতাংশ
2 বছরের উপরে এবং 3 বছর পর্যন্ত:- 7.15 শতাংশ
3 বছরের উপরে এবং 5 বছর পর্যন্ত:- 6.5 শতাংশ
5 বছরের উপরে এবং 10 বছর পর্যন্ত:- 6.5 শতাংশ




