buzywithinfoBuzy With Info
Everything About Business
BOI MCLR

ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি মেয়াদে লোনের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে! বিশদ বিবরণে চোখ রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাংক অফ ইন্ডিয়া গতকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর, ২০২৪ (সোমবার) ঘোষণা করেছে যে এটি ১ জানুয়ারী, ২০২৫ থেকে তার কার্যকরী ফান্ড ভিত্তিক ঋণের হারের প্রান্তিক ব্যয় বা MCLR (Marginal Cost of Fund – based Lending Rate) সংশোধন করছে। আগে জানিয়ে রাখি MCLR হল একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর চার্জ করা হয়। যার মধ্যে ব্যাংকের ঋণ নেওয়ার খরচ, অপারেটিং খরচ এবং স্প্রেডের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। এবার ব্যাংক অফ ইন্ডিয়া এই বিষয়ে ব্যাংকের অ্যাসেট-লায়বিলিটি কমিটি বা ALCO-এর সভায় এই সীদ্ধান্ত গ্রহণ করেছে। 

নতুন হারের অধীনে, রাতারাতি বা ওভার নাইট MCLR আগের ৮.২০% হার থেকে ৫ বেসিস পয়েন্ট (bps) বেড়ে ৮.২৫% হবে। আর ১ বছরের MCLR বেড়ে ৯% থেকে ৯.০৫% হবে এবং তিন বছরের MCLR ৯.১০% থেকে বেড়ে ৯.২০% হবে। অন্যদিকে আবার ১ মাসের MCLR এবং ৩ মাসের MCLR যথাক্রমে ৮.৪৫% এবং ৮.৬০%-এ অপরিবর্তিত থাকবে। একইভাবে ৬ মাসের লোনের ক্ষেত্রে MCLR তার বর্তমান ৮.৮৫% হারে বজায় থাকবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশীয় ব্যাংকগুলিকে তাদের ঋণের হারগুলি MCLR-এর উপর ভিত্তি করে সেট করতে বলে। ব্যাংক অফ ইন্ডিয়া সেই মতোই লোনের হার ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

8 3

ভারতীয় সরকারি ঋণদাতা আরও স্পষ্ট করেছে যে এর রেপো ভিত্তিক ঋণের হার বা RBLR ও ফিক্সড রেট স্প্রেড বা FRS-এর কোন পরিবর্তন হবে না। উভয়ই পরের বছরে অপরিবর্তিত থাকবে। MCLR-এ সংশোন প্রাথমিকভাবে ব্যাংক অফ ইন্ডিয়ার MCLR হারের সাথে যুক্ত ঋণের সাথে ঋণ গ্রহীতাদের প্রভাবিত করবে। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের ঋণ, যেমন ধরুন : হোম লোন, পারসোনাল লোন এবং অটো লোন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading