Article By – সুনন্দা সেন

বিশ্বকর্মা পূজোর আগের দিন ফেডারেল ব্যাংক (Federal Bank) তার ফিক্সড ডিপোজিট বা FD-এর সুদের হার সংশোধন করেছে। যা ৩ কোটি টাকার কম FD-এর জন্য প্রযোজ্য। নতুন সুদের হার ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ফেডারেল ব্যাংক ৭দিন থেকে ৫ বছর বা তার বেশি সময়ের মেয়াদের FD-র জন্য সাধারণ নাগরিকদের (৬০ বছরের কম বয়সীদের) জন্য ৩% এ থেকে ৭.৪০% পর্যন্ত সুদের হার অফার করে। আবার একই ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৩.৫০% থেকে ৭.৯০% পর্যন্ত সুদের হার অফার করে থাকে।
ফেডারেল ব্যাংকের নতুন সংশোধিত ফিক্সড ডিপোজিটের সুদের হার অনুযায়ী সর্বোচ্চ সুদের হার ৭.৯০%। যা প্রবীণ নাগরিকদের জন্য অফার করা হয়। আর সাধারণ নাগরিকদের ৭.৪০%-এর সর্বোচ্চ সুদের হার অফার করা হয়ে থাকে। তবে চলুন দেরি না করে নতুন সুদের হারের তালিকা দেখে নেওয়া যাক:-
FD মেয়াদ | বার্ষিক সুদের হার | |
| সাধারণ নাগরিকদের ক্ষেত্রে | প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে | |
| ৭ দিন থেকে ২৯ দিন | ৩% | ৩.৫০% |
| ৩০দিন থেকে ৪৫ দিন | ৩.২৫% | ৩.৭৫% |
| ৪৬ দিন থেকে ৬০ দিন | ৪% | ৪.৫০% |
| ৬১ দিন থেকে ১১৯ দিন | ৪.৭৫% | ৫.২৫% |
| ১২০ দিন থেকে ১৮০ দিন | ৫% | ৫.৫০% |
| ১৮১ দিনের | ৬.৫০% | ৭% |
| ১৮২ দিন থেকে ১ বছরের কম সময় | ৬.২৫% | ৬.৭৫% |
| ১ বছর থেকে ৩৯৯ দিন | ৬.৮০% | ৭.৩০% |
| ৪০০ দিনের | ৭.৩৫% | ৭.৮৫% |
| ৪০১ দিনে থেকে ৭৭৬ দিন | ৭.০৫% | ৭.৫৫% |
| ৭৭৭ দিনের | ৭.৪০% | ৭.৯০% |
| ৭৭৮ দিন থেকে ৩ বছরের কম সময় | ৭.০৫% | ৭.৫৫% |
| ৩ বছর থেকে ৫০ মাসের কম সময় | ৭% | ৭.৫০% |
| ৫০ মাসের | ৭.৪০% | ৭.৯০% |
| ৫০ মাস ১ দিন থেকে ৫ বছরের কম সময় | ৭% | ৭.৫০% |
| ৫ বছর এবং তার বেশি সময়ের | ৬.৬০% | ৭.২৫% |




