buzywithinfoBuzy With Info
Everything About Business
NPCI

ব্যাংকগুলির UPI ট্রানজেকশন ফেলিয়র হয়ে উঠছে সকলের জন্য সমস্যা! তালিকায় নেই তো আপনার ব্যাংক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

UPI-এর মাধ্যমে লেনদেনে ভারতীয় ব্যাংকগুলির পরিষেবার প্রেসার পড়ায় অনেক সময় ট্রানজেকশন ফেইল হয়ে যায়। তবে পেমেন্ট সিস্টেম পরিচালনাকারী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর তথ্য অনুসারে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর UPI লেনদেনের ব্যর্থতার পরিসংখ্যান তুলনামূলক ভাবে বেশি। যা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের সাফল্যের উপর প্রভাব ফেলছে। বেশিরভাগ প্রাইভেট সেক্টর ব্যাংকের টেকনিক্যাল ব্যর্থতার পরিমান যখন ০.১% বা তার কম। তখন SBI মার্চ মাসে ০.৯০% স্পর্শ করেছে। SBI-এর TD হার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যথাক্রমে ০.৮৪% এবং ০.৩৪% ছিল। 

July 18 New in article ads By Sir 1

NPCI-এর সাধারণত ১০০% আপটাইম থাকে। যা ইঙ্গিত করে যে বেশিরভাগ সমস্যা সেই ব্যাংকের সাথে হয়, যার মাধ্যমে অর্থ প্রদান বেশি হয়। চলুন তবে দেখে নেওয়া যাক মার্চ মাসে শীর্ষ ব্যাংকগুলির টেকনিকাল ডিক্লাইনের পরিমাণ কত ছিল। 

ব্যাংকের নামমার্চ মাসে TD হার
SBI০.৯০%
HDFC ব্যাংক০.০২%
ব্যাংক অফ বরোদা (BOB)০.০৩%
ইউনিয়ন ব্যাংক০.০৬%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)০.৩৩%
কোটাক মাহিন্দ্রা০.০২%
কানারা ব্যাংক০.১৩%
এক্সিস ব্যাংক০.০৩%
ICICI ব্যাংক০.১৩%
ব্যাংক অফ ইন্ডিয়া০.৫৮%

মার্চ মাসে SBI প্রায় ৫ বিলিয়ন এবং HDFC ১.৫ বিলিয়ন ট্রানজেকশন সম্পন্ন করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, দেশের ৮৩% ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে UPI সহায়তা প্রদান করে। চলুন তবে এবার শীর্ষ ব্যাংকগুলির মার্চের UPI ট্রানজেকশনের পরিসংখ্যান বিষয় জেনে নেওয়া যাক। –

ব্যাংকের নামট্রানজেকশনের পরিমান
SBI৪.৯ বিলিয়নের বেশি
HDFC ব্যাংক১.৫ বিলিয়ন
ব্যাংক অফ বরোদা (BOB)১.২ বিলিয়ন
ইউনিয়ন ব্যাংক১.১ বিলিয়ন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)১ বিলিয়ন
কোটাক মাহিন্দ্রা০.৯৪ বিলিয়ন
কানারা ব্যাংক০.৯০ বিলিয়ন
এক্সিস ব্যাংক০.৮৮ বিলিয়ন
ICICI ব্যাংক০.৭৩ বিলিয়ন
ব্যাংক অফ ইন্ডিয়া০.৬০ বিলিয়ন
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading