buzywithinfoBuzy With Info
Everything About Business
bank

বছরের প্রথম মাসের একাধিক উৎসবের কারণে থাকবে ব্যাংক বন্ধ; রাজ্যভেদে দেশের ব্যাংকগুলির ছুটির তালিকায় চোখ রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জানুয়ারি মাসের মাঝামাঝি সময় জুড়ে পোঙ্গাল, মকর সংক্রান্তি সহ একাধিক উৎসবের কারণে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাংক ছুটির ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। আর কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, এই ছুটিগুলি রাজ্যভিত্তিক অর্থাৎ সব রাজ্যে একই দিনে ব্যাংক বন্ধ থাকবে না। ফলে গ্রাহকদের জন্য আগে থেকেই নিজের রাজ্যের ছুটির দিন জেনে নেওয়া জরুরি হয়ে উঠেছে। এর পাশাপাশি সারা দেশে নিয়ম অনুযায়ী প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকবে। এই সব ছুটি মিলিয়ে কিছু রাজ্যে টানা চার দিন পর্যন্ত ব্যাংক শাখা বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। RBI-এর ছুটির তালিকা অনুযায়ী,-

6 2
  1. ১২ জানুয়ারি, ২০২৬:  স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাংক বন্ধ থাকবে।
  1. ১৪ জানুয়ারি, ২০২৬:  মকর সংক্রান্তি / মাঘ বিহুর কারণে গুজরাট, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং আসামে ব্যাংক বন্ধ থাকবে।
  1. ১৫ জানুয়ারি, ২০২৬:  উত্তরায়ণ পুণ্যকাল / পোঙ্গল / মাঘ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কারণে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং সিকিমে ব্যাংক বন্ধ থাকবে। 
  1. ১৬ জানুয়ারি, ২০২৬:  তিরু বল্লুবর দিবস উপলক্ষে তামিলনাড়ুর ব্যাংক বন্ধ থাকবে।
  1. ১৭ জানুয়ারি, ২০২৬:  উনাভার তিরুনালের কারণে তামিলনাড়ুর ব্যাংক বন্ধ থাকবে। 
  1. ১৮ জানুয়ারি, ২০২৬:  রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ভারত জুড়ে ব্যাংক বন্ধ থাকবে। 

বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে ব্যাংক শাখা বন্ধ থাকলেও ATM, UPI, মোবাইল ও অনলাইন ব্যাংকিং পরিষেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে চেক ক্লিয়ারেন্স, শাখাভিত্তিক পরিষেবা ও নগদ লেনদেনে দেরি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading