buzywithinfoBuzy With Info
Everything About Business
coca cola

অ্যালুমিনিয়াম ক্যানের সংকটে কোকা-কোলার বড় সিদ্ধান্ত! ভারতে ডায়েট কোক এখন বড় ক্যানে ও দামও বেশি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইরান-মার্কিন সংক্রান্ত পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এবার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বেভারেজ মার্কেটে। অ্যালুমিনিয়াম ক্যানের সরবরাহ ব্যহত হওয়ায় ‘কোকা-কোলা ইন্ডিয়া (Coca-Cola India) ভারতে ডায়েট কোকের প্যাকেজিং ও দাম; দুটোই বদলাতে বাধ্য হয়েছে। আগে ভারতে সবচেয়ে জনপ্রিয় ছিল ৩০০ মিলিলিটারের ডায়েট কোক ক্যান , যার দাম ছিল ৪০ টাকা। এখন সেই ক্যানের ঘাটতির কারণে সংস্থাটি ৩৩০ মিলিলিটারের ক্যান আনছে, যার দাম রাখা হয়েছে ৫০ টাকা। ফলে প্রতি মিলিলিটার হিসেবে কার্যকর মূল্যবৃদ্ধি হয়েছে  প্রায় ১৩.৬%। 

5 2

এই মূল্যবৃদ্ধির কারণ হলো স্ট্রেইট অফ হরমুজ দিয়ে অ্যালুমিনিয়াম ক্যান ও সংশ্লিষ্ট কাঁচামালের সরবরাহের বড় ধরনের বিঘ্ন। এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যহত হওয়ায় ভারতকে এখন দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে তুলনামূলক বেশি দামে ক্যান আমদানি করতে হচ্ছে। অবশ্য ভারতে ডায়েট কোকের ক্ষেত্রে সমস্যা বেশি কারণ অন্যান্য সফ্ট ড্রিংকের মতো একটি মূলত প্লাস্টিক বোতলে নয়, অ্যালুমিনিয়াম ক্যানেই বেশি বিক্রি হয়। অন্যদিকে কোক জিরোর সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে, কারণ সেটি ক্যানের পাশাপাশি প্লাস্টিক বোতলেও বিক্রি হয়।

এই ঘটনা দেখায় যে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সংঘাত কীভাবে সরাসরি ভারতের FMCG ও বেভারেজ ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলতে পারে। অ্যালুমিনিয়াম ক্যানের সরবরাহ ব্যহত হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, যার ফলে কোম্পানিকে প্যাকেজিং পরিবর্তন ও দাম বাড়াতে হয়েছে। এটি আরও প্রমাণ করে যে বৈশ্বিক সাপ্লাই চেইনের ওপর নির্ভরশীল সংস্থাগুলির জন্য কাঁচামালের উৎস বৈচিত্র্যময় করা এবং সরবরাহ ঝুঁকি মোকাবিলার কৌশল এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গেঁ, মূল্যবৃদ্ধি ভোক্তা চাহিদা (Consumer Demand) ও বিক্রির ওপরও প্রভাব ফেলতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading