buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

৬ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ৫ দিন বন্ধ থাকবে! কোন কোন দিনে এবং কী কারণে দেশের নির্দিষ্ট প্রান্তে বন্ধ থাকবে ব্যাংক?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

৬ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে মোট পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে এই ছুটিগুলি সারা দেশে একযোগে প্রযোজ্য নয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI, HDFC ব্যাংক, ICICI ব্যাংক সহ সরকারি ও বেসরকারি সব ব্যাংকই সংশ্লিষ্ট রাজ্যের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে ফলে ব্যাংকে যাওয়ার আগে গ্রাহকদের নিজেদের রাজ্যের ছুটির তালিকা দেখে নেওয়া পরামর্শ দেওয়া হচ্ছে।

July 18 New in article ads By Sir 1

RBI-এর প্রকাশিত ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে (জুলাই মাসে) মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে ৪টি রবিবার, ২টি শনিবার (দ্বিতীয় ও চতুর্থ শনিবার) এবং ৬টি রাজ্যভিত্তিক ছুটি। আর ৬ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে, তবে সপ্তাহিক ছুটি বাদে রাজ্য ভেদে ব্যাংক বন্দ থাকবে, ৬ জুলাই আজ আইজোলে MHIP Day এবং পশ্চিমবঙ্গে ডঃ শ্যামা প্রসাদ স্মরণে ব্যাংক বন্ধ, ৯ জুলাই শিলং (মেঘালয়)-এ বেঃ দেইখলাম (Behdienkhlam)-এর জন্য এবং ১৬ জুলাই রথযাত্রা / কাং উপলক্ষে ওড়িশা, মনিপুর ও পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলের সহ কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে

ব্যাংক বন্ধ থাকায় শাখা-ভিত্তিক আর্থিক লেনদেন, চেক ক্লিয়ারেন্স এবং কিছু কর্পোরেট ব্যাংকিং পরিষেবায় সাময়িক প্রভাব পড়তে পারে। তবে ডিজিটাল ব্যাংকিং অব্যাহত থাকায় সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের ওপর প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে। তাই ব্যাংকের ছুটির সময়সূচি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকলে অপ্রয়োজনীয় ভোগান্তি ফেস করার বদলে এড়িয়ে চলা সম্ভব হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading