Article By – সুনন্দা সেন

পরিবর্তন করা মোবাইল নম্বর সরিয়ে ফেলতে ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের (PsPs) অবশ্যই ৩১ মার্চ, ২০২৫-এর আগে তাদের ডাটাবেস আপডেট করতে হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI ত্রুটি এবং জালিয়াতি রোধ করতে ডিজিটাল ইন্টালিজেন্স প্ল্যাটফর্মে উপলব্ধ মোবাইল নম্বর প্রত্যাহার তালিকা বা MNRL ব্যবহার করার নির্দেশ দিয়েছে। NPCI ব্যাংক, G pay এবং Phonepe-এর মতো UPI অ্যাপগুলির জন্য সপ্তাহে অন্তত একবার মোবাইল নম্বরের রেকর্ড আপডেট করা বাধ্যতামূলক করেছে।
যদি টেলিকমিউনিকেশন বিভাগের নির্দেশিকা অনুসারে আপনার মোবাইল নম্বর প্রত্যাহার Surrendered করা হয় তাহলে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (OIP)-এ উপলব্ধ MNPL থেকে যাচাই করার পরে ব্যাংক বা UPI অ্যাপগুলি তাদের রেকর্ড থেকে এটি সরিয়ে ফেলতে পারে। আর UPI পরিষেবাগুলির জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারে। NPCI জানিয়েছে যা বাতিল বা Surrendered মোবাইল নম্বরগুলি প্রযুক্তিগত সমস্যা তৈরি করছে এবং নতুন ব্যবহারকারীদের কাছে পুনরায় বরাদ্দ করার সময় জালিয়াতির ঝুঁকি বাড়াচ্ছে।
আপনি একটি পুনঃনির্ধারিত নম্বর দিয়ে UPI ব্যবহার করেন এবং এবং আপনি আপনার সিম জমা দিয়েছেন কিন্তু আপনার ব্যাংকের বিবরণ আপডেট না করেন তাহলে আপনি আপনার UPI অ্যাক্সেস হারাতে পারেন। এই বিষয় এড়াতে আর চিন্তা মুক্ত ভাবে UPI ব্যবহার চালিয়ে যেতে, নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার সক্রিয় মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আছে। পাশাপশি কোনও বাধা এড়াতে ১ এপ্রিল,২০২৫- এর আগে আপনার পুরনো নম্বরটি আপডেট করুন।




