buzywithinfoBuzy With Info
Everything About Business
invstfdbbfig

আকর্ষণীয় সুদের হারের সাথে স্পেশাল FD স্কিম অফার করছে ভারতের দুই শীর্ষ স্থানীয় ব্যাংক! কোন ব্যাংকের সুদ বেশি?

অতীত থেকে আজ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ বিকল্প হলো ব্যাংক FD বা ফিক্সড ডিপোজিট। যে কারণে গ্রাহকদের আকর্ষিত করতে এবং বিনিয়োগে উৎসাহিত করতে দেশীয় ব্যাংকগুলি সুদের হার পরিবর্তন করার পাশাপাশি নতুন নতুন FD স্কিম চালু করে থাকে। সম্প্রতি শোনা যাচ্ছে যে ভারতের শীর্ষ স্থানীয় দুই ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং ব্যাংক অফ বরোদা (BOB) আকর্ষণীয় সুদের হার যুক্ত ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। সূত্রের খবর গ্রাহকদের বা বিনিয়োগকারীদের বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে দুই ব্যাংক নতুন FD স্কিম চালু করেছে। চলুন তবে দেরি না করে SBI এবং BOB এর FD স্কিমের বিষয় জেনে নেওয়া যাক। — 

4
  • SBI-এর ‘অমৃত বৃষ্টি’ বিশেষ FD স্কিম:  স্টেট ব্যাংকের নতুন এই স্কিমটি ৪৪৪ দিনের। যাতে একজন বিনিয়োগকারী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও বিনিয়োগ শুরু করতে পারেন। SBI-এর ‘অমৃত বৃষ্টি’ (Amrit Vrishti) স্কিম সাধারণ নাগরিকদের বার্ষিক ৭.২৫% সুদ অফার করছে এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদ অফার করছে। অর্থাৎ এই বিশেষ FD স্কিমে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা ০.৫০% অতিরিক্ত সুদের সুবিধা পাবেন। জানিয়ে রাখা ভালো যে, ১৫ জুলাই ২০২৪ থেকে SBI-এর স্কিমটি কার্যকর হয়েছে। আর আপনারা এই স্কিমের অধীনে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত বিনিয়োগের সুযোগ পাবেন। 
New in article ads By Sir 1

ব্যাংক অফ বরোদা মনসুন ধামাকা বিশেষ FD স্কিম: ব্যাংক অফ বরোদার “বব মনসুন স্পেশাল ডিপোজিট স্কিম”(BOB Monsoon Dhamaka Deposit Scheme) চালু করেছে। BOB-এর নতুন FD স্কিমটি ৩৩৩ দিন এবং ৩৯৯ দিনের জন্যে চালু করা হয়েছে। ব্যাংক দুই সময়ের জন্য গ্রাহকদের বার্ষিক ৭.১৫% এবং ৭.২৫% সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকদের জন্যে সুদের হার বেশি। যেমন ধরুন, ৩৯৯ দিনের জন্যে  ‘বব মনসুন ধামাকা ডিপোজিট স্কিম’ প্রবীণদের বার্ষিক ৭.৯০% সুদ অফার করে থাকে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading