buzywithinfoBuzy With Info
Everything About Business
Canara Bank

১২ ডিসেম্বর, ২০২৪ থেকে পরিবর্তিত হচ্ছে কানারা ব্যাংকের MCLR রেট! সংশোধিত নতুন হার কত করে হতে চলেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কানারা ব্যাংক (Canara Bank) ১২ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর তহবিল ভিত্তিক ঋণের হার বা MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) রেট বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। সংশোধিত হারগুলি বিভিন্ন ঋণের মেয়াদকে প্রভাবিত করবে। MCLR হল নূন্যতম সুদের হার, যা বাণিজ্যিক ব্যাংক ঋণের উপর চার্জ করতে পারে। যা তহবিলের প্রান্তিক ব্যয়ের উপর ভিত্তি করে গণনা করা হয। তাই কানারা ব্যাংকের সংশোধিত MCLR ঋণের পাশাপাশি ঋণগ্রহিতাদেরও প্রভাবিত করবে। আর এই MCLR যুক্ত থাকে গৃহঋণ (home loans), ব্যক্তিগত ঋণ (Personal loans) এবং কার লোন (Car loans/Auto loans)।

10

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ভারতীয় ব্যাংকগুলিকে তাদের ঋণের হারগুলি MCLR-এর উপর ভিত্তি করে নির্ধারণ করতে বাধ্য করে। তাই কানারা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আদেশ অনুসারে তার MCLR-হার সংশোধন করেছে। নীচে দেওয়া হল পরিবর্তিত MCLR রেট গুলির তালিকা:-

MCLR মেয়াদবিদ্যমান হারপরিবর্তীত হার (১২/১২/২৪ থেকে কার্যকর হবে)
ওভার নাইট MCLR৮.৩০%৮.৩৫%
এক মাসের MCLR৮.৪০%৮.৪৫%
তিন মাসের MCLR৮.৫০%৮.৫৫%
ছয় মাসের MCLR৮.৮৫%৮.৯০%
১ বছরের MCLR৯.০৫%৯.১০%
২ বছরের MCLR৯.৩০%৯.৩৫%
৩ বছরের MCLR ৯.৪০%৯.৪৫%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading