বর্তমানে টাকা সঞ্চয়ের অন্যতম ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে অর্থ বিনিয়োগ করা। এতে বিনিয়োগ করে একজন গ্রাহক নিশ্চিত এবং ভালো রিটার্ন পেয়ে থাকেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট-এর জন্য 3.50 শকাংশ থেকে 8.05 শতাংশ সুদের হার অফার করছে।

সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) তার অফার করা ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে বড় বদল এনেছে। যাতে গ্রাহকদের লাভের উপর বড় প্রভাব পড়তে চলেছে। তবে এর আগে আপনাদের বলে রাখি যে এই ধরনের লাভজনক আর্থিক বিনিয়োগের বিষয় জানার সুযোগ সবার আগে পেতে আজই নিন আমাদের Government Scheme Course।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর ফিক্সড ডিপোজিট (এফডি) রেট:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) 7 দিন থেকে 14 দিনের মধ্যে 2 কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 3.50 শতাংশ সুদের হার অফার করছে।

46 দিন থেকে 90 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 4.50 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
180 দিন থেকে 270 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 6.00 শতাংশ সুদের হার দেওয়া হবে।
271 দিন থেকে 1 বছরের কম সময়র ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 6.25 শতাংশ সুদের হার দেবে।
1 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 6.75 শতাংশ সুদের হার পাওয়া যাবে।
1 বছর থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 6.80 শতাংশ সুদের হার দেবে।

2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর 7.00 শতাংশ সুদের হার দেবে।
মনে রাখবেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) তার ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে সিনিয়র সিটিজেন ও সুপার সিনিয়র সিটিজেনদের সাধারণ গ্রাহকদের থেকে অনেক বেশি সুদ দেয়।
******


